Iman Chakraborty: 'আমি বলেছিলাম, শুধু আমিই পারব...', কোন যুদ্ধে জয়ী হলেন ইমন?

Iman Chakraborty: সবাই বলেছিল, তুমি পারবে না। আমি বলেছিলাম, শুধু আমিই পারব। আচমকা ভোটের রেজাল্টের আগে এমন একটি পোস্ট করে বসলেন ইমন চক্রবর্তী।

Updated on: May 3, 2026, 17:26:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Iman Chakraborty: ‘সবাই বলেছিল, তুমি পারবে না। আমি বলেছিলাম, শুধু আমিই পারব’। আচমকা ভোটের রেজাল্টের আগে এমন একটি পোস্ট করে বসলেন ইমন চক্রবর্তী। চলতি বছর বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের হয়ে ইমনের যোগ দেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল সর্বত্র, যদিও প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ার পর সেটি যে পুরোপুরি মিথ্যা তা প্রমাণ হয়ে যায়।

কোন যুদ্ধে জয়ী হলেন ইমন?
কোন যুদ্ধে জয়ী হলেন ইমন?

কিন্তু নির্বাচনের ফলাফলের কিছু সময় আগেই হঠাৎ করে এমন একটি পোস্ট কেন করলেন ইমন। ব্যাপারটার সঙ্গে কি কোনও রাজনৈতিক যোগাযোগ রয়েছে? না, সেটা একেবারেই নেই। বরং সোশ্যাল মিডিয়ায় শরীরচর্চার ভিডিও এবং ছবি শেয়ার করে এমন কথা লিখেন তিনি।

আরও পড়ুন: কখনও অদিতি তো কখনও আরতি, সত্যজিৎ রায়ের সৃষ্টিকে নিজের করে নিলেন সোহিনী

বেশ কিছুদিন ধরেই ইমন তাঁর যোগ ব্যায়াম অনুশীলনের ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন। স্বামী নীলাঞ্জনকে দেখেই শরীরচর্চার এই অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন। সংগীত চর্চার পাশাপাশি প্রতিদিন নিয়ম মেনে শরীরচর্চা করেন তিনি। বর্তমানে বরুণদেব মন্ডলকে প্রশিক্ষক হিসেবে বেছে নিয়েছেন তিনি।

প্রতিদিন অল্প অল্প করে শরীরচর্চা করতে করতে তিনি এখন অনেকটাই পটু হয়ে উঠেছেন। ইমনের নিখুঁত শীর্ষাসন করার ছবি দেখে শিল্পীকে প্রশংসায় ভরিয়েছেন সকলে। বহুদিন ধরে একনিষ্ঠভাবে অভ্যাস না করলে এমনটা করা অসম্ভব, মনে করেছেন নেটপাড়ার বাসিন্দারা।

তবে ইমনের যোগ ব্যায়ামের প্রশংসা করার পাশাপাশি তিনি ক্যাপশনে যে কথাটি লিখেছেন, তার সঙ্গেও একমত হয়েছেন সকলে। সত্যি তো, যে কোনও কঠিন চ্যালেঞ্জ একমাত্র সেই ব্যক্তি ছাড়া অন্য কেউ পার করতে পারে না। জীবনে যত বড় সমস্যাই আসুক না কেন, যদি মন দিয়ে অভ্যাস করা যায় তাহলে সবকিছুই করা সম্ভব। ইমনের এই ছবি সেটারই প্রত্যক্ষ প্রমাণ।

আরও পড়ুন: ‘ঘূর্ণি’ সিরিয়ালে নতুন এন্ট্রি, ‘দীপায়ন’ চরিত্রে অভিনয় করবেন কোন অভিনেতা?

প্রসঙ্গত, কিছু সময় আগেই সোশ্যাল মিডিয়ায় ইমনকে কটাক্ষ করার প্রতিবাদে তিনি সমাজ মাধ্যম ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন যদিও পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত অনুরোধে তিনি আবার ফিরে আসেন সমাজের মাধ্যমে। তবে ভোটের প্রার্থী নির্বাচন হওয়ার পর তিনি বারবার জানান, তিনি সমস্ত দলকে সমানভাবে সম্মান করেন, বিশেষ করে সম্মান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলে যদি যোগ দেওয়ার কথা কখনও উঠে তখন তিনি নিজেই সকলকে জানাবেন।