...
...
Next Story

বিয়ের পরেই বলেছিলেন বাড়ি ফিরে যাওয়ার কথা! পঞ্চম বিবাহবার্ষিকীতে স্বামীর গোপন তথ্য ফাঁস করলেন ইমন

২০২১ সালে ৩১ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন ইমন চক্রবর্তী। গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি সুরকার নীলাঞ্জন ঘোষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। দেখতে দেখতে ৫ বছর কেটে গেল বিয়ের। এত বছর পর বিয়ের দিনের কোন গোপন কথা ফাঁস করলেন ইমন?

Published on: Feb 2, 2026, 17:45:32 IST
Advertisement

২০২১ সালে ৩১ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন ইমন চক্রবর্তী। গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি সুরকার নীলাঞ্জন ঘোষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। দেখতে দেখতে ৫ বছর কেটে গেল বিয়ের। এত বছর পর বিয়ের দিনের কোন গোপন কথা ফাঁস করলেন ইমন?

পঞ্চম বিবাহবার্ষিকীতে স্বামীর গোপন তথ্য ফাঁস করলেন ইমন
পঞ্চম বিবাহবার্ষিকীতে স্বামীর গোপন তথ্য ফাঁস করলেন ইমন

সোশ্যাল মিডিয়ায় সাহেব শান্তনু নামের এক ফোটোগ্রাফার ইমন চক্রবর্তীর বিয়ের বেশ কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন। ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, বিয়ের পর সকলকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন সঙ্গীতশিল্পী। এরপর প্রথা অনুযায়ী স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ির দিকে যাত্রা করেন তিনি।

আরও পড়ুন: ‘ভুল সামলানোই বড়দের কাজ…',দেবকে পাশে নিয়ে ‘পদ্মশ্রী-টদ্মশ্রী’ বিতর্কে ইতি টানলেন প্রসেনজিৎ

সাহেবের সেই ভিডিয়ো রিপোর্ট করে ইমন লেখেন, ‘থ্যাঙ্ক ইউ সাহেব। তবে একটা কথা। ঐদিন আমি বাবাইয়ের সামনে কাঁদিনি।’ বাবাই অর্থাৎ ইমনের বাবার কথা বলেছেন তিনি। তবে এরপর তিনি যা লিখলেন, তাতে বেশ অবাক হতেই হয়।

ইমন লেখেন, ‘নীলাঞ্জন গাড়িতে আমাকে বলল, চলো বাড়ি দিয়ে আসি তোমায়।’ হঠাৎ এমন কথা কেন বলেছিলেন নীলাঞ্জন? আসলে ইমন সকলকে মনে করে এতটাই কান্নাকাটি করেছিলেন যে অবশেষে নীলাঞ্জন এমন কথা বলতে বাধ্য হন। যদিও তিনি শুধুই মজার ছলেই এই কথা বলেছিলেন।

বিয়ের পর খুব স্বাভাবিকভাবেই সব মেয়েদের বাপের বাড়ির জন্য মন খারাপ হয়ে যায়। বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যাওয়ার সেই সময়টা খুবই ভারাক্রান্ত একটা সময়। ইমনের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। স্ত্রীর মন খারাপ বুঝে পরিস্থিতি হালকা করার জন্যই তাই এমন কথা বলেছিলেন নীলাঞ্জন।

প্রসঙ্গত, ইমন স্বামী এবং বাবাকে নিয়ে বেশ ভালই রয়েছেন এখন। কাজের ফাঁকে সংসারকে সময় দিতে ভোলেন না তিনি। তবে বৈবাহিক জীবনের পঞ্চম পূর্তি উপলক্ষে কোনও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন কিনা ইমন সেটা এখনও জানা যায়নি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe