Imtiaz Ali's Daughter: সাক্ষী নরওয়ের পাহাড়-সমুদ্র! রূপকথার বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা, পরিচালকের হবু জামাই কে?

ইমতিয়াজ আলির পরিবারে বিয়ের সানাই! বাগদান সারলেন মেয়ে ইদা। পরিচালকের হবু জামাই কে?

Published on: Jul 13, 2026, 15:46:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউডের বিখ্যাত পরিচালক ইমতিয়াজ আলি (Imtiaz Ali)-র আপতত চর্চায় তাঁর সাম্প্রতিক ছবি 'ম্যায় ওয়াপস আউঙ্গা' নিয়ে। এবার পরিচালকের পরিবারে বিয়ের সানাই বাজার অপেক্ষা। ইমতিয়াজের প্রতিভাবান কন্যা তথা লেখিকা-পরিচালক ইদা আলি (Ida Ali) নিজের দীর্ঘদিনের প্রেমিক কৃষ আগরওয়ালের বিয়ের প্রস্তাব ‘কবুল’ করেছেন। বিদেশের বুকে বাগদান সারল যুগল। সম্প্রতি নেটপাড়ায় একটি অত্যন্ত রোম্যান্টিক ও ছিমছাম ভিডিও শেয়ার করে এই সুখবরটি নিজেই দুনিয়ার সামনে এনেছেন ইদা।

সাক্ষী নরওয়ের পাহাড়-সমুদ্র! রূপকথার বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা, হবু জামাই কে?
সাক্ষী নরওয়ের পাহাড়-সমুদ্র! রূপকথার বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা, হবু জামাই কে?

মাঝরাতে নরওয়ের সমুদ্রসৈকতে রূপকথার প্রস্তাব

গত রবিবার ইদা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি রূপকথার ভিডিও পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— ‘২০২৬ সালের ১লা জুলাই, রাত ১১টার সময় নরওয়ের বিখ্যাত সৈকত ‘ইট্রেস্যান্ড’ (Ytresand)-এর পাহাড় ঘেরা শান্ত ও মনোরম পরিবেশে এই বাগদান পর্বটি সম্পন্ন হয়েছে।’

ভিডিওটিতে দেখা যাচ্ছে, চারপাশের মনোরম ব্যাকগ্রাউন্ডের মাঝে ইদা নিজের হাতের হিরের আংটিটি ক্যামেরার সামনে ফ্লন্ট করছেন। আনন্দে আত্মহারা ইদা, দু- হাত দিয়ে মুখ ঢেকে আবেগ সামলানোর চেষ্টা করছিলেন ইমতিয়াজ তনয়া। এর ঠিক পরেই ফ্রেমে আসেন ইদার হবু বর কৃষ এবং দুজনে মিলে একটি মিষ্টি সেলফি তোলেন। পরবর্তীতে ইদা আরও কিছু ছবি শেয়ার করেন, যেখানে কৃষকে হাঁটু গেড়ে বসেআংটি হাতে হবু বউকে প্রপোজ করতে দেখা যাচ্ছে।

শুভেচ্ছা জানালেন শর্বরী, বেদঙ্গ থেকে ‘ওরি’

ইদা ও কৃষের এই খুশির খবর সামনে আসতেই বলিপাড়ার তাঁর বন্ধুবান্ধব এবং অনুরাগীরা কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন। ‘ম্যাঁয় বাপাস আউঙ্গা’ (Main Vaapas Aaunga)-র নায়িকা শর্বরী (Sharvari) এবং অভিনেতা বেদঙ্গ রাইনা (Vedang Raina) এই জুটিকে অনেক ভালোবাসা পাঠিয়েছেন। এছাড়াও সমাজমাধ্যমের পরিচিত মুখ ওরি (Orry), মঞ্জরী ফদনিশ এবং অনুরাগ কশ্যপের কন্যা আলিয়া কশ্যপও জুটিকে অভিনন্দন জানিয়েছেন।

কৃষ আগরওয়াল সাধারণত লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন। তবে ইদার ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁর উপস্থিতি প্রায়শই দেখা যায়। বাগদান সম্পন্ন হলেও এই জুটি নিজেদের বিয়ের দিনক্ষণ নিয়ে এখনও খোলসা করে কিছু জানাননি।

কে এই ইদা আলি?

বাবার মতোই ইদাও সিনেমার দুনিয়াকে নিজের কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন।

ফিল্মমেকিংয়ের পাঠ: ক্যালিফোর্নিয়ার চ্যাপম্যান ইউনিভার্সিটি (ডজ কলেজ অফ ফিল্ম অ্যান্ড মিডিয়া আর্টস) থেকে ফিল্মমেকিং নিয়ে পড়াশোনা করেছেন ইমতিয়াজ কন্যা।

শর্ট ফিল্মের কেরিয়ার: ২০১৭ সালে তিনি নিজের প্রথম শর্ট ফিল্ম ‘লিফট’ (Lift) লিখেছিলেন ও পরিচালনা করেছিলেন, যা ফেসবুকে শেয়ার করে মেয়ের প্রশংসা করেছিলেন খোদ ইমতিয়াজ। এরপর ২০২১ সালে নিজের স্কুল প্রজেক্টের অংশ হিসেবে ইউটিউবের জন্য ‘গায়ত্রী’ (Gayatri) নামে একটি সাড়ে তিন মিনিটের শর্ট ফিল্ম বানান, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ইদার বান্ধবী আলিয়া কশ্যপ।

পারিবারিক পরিচয়: ইডা হলেন ইমতিয়াজ আলি এবং প্রীতি আলির কন্যা। উল্লেখ্য, ২০১২ সালে ইমতিয়াজ ও প্রীতির অফিশিয়ালি বিবাহবিচ্ছেদ ঘটে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More