...
...
Next Story

'অসভ্যের মতো টাকা রোজগার করা', মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই অসন্তুষ্ট ইন্দ্রানী

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ছড়িয়ে পড়ে তারকাদের মৃত্যুর খবর। এর আগেও এমন বহুবার হয়েছে। এবার এমনই ঘটনা ঘটলো ইন্দ্রানী হালদারের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তিনি সমাজ মাধমে এসে নিজের অসন্তোষ প্রকাশ করলেন।

Published on: Nov 26, 2026, 16:00:19 IST
Advertisement

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ছড়িয়ে পড়ে তারকাদের মৃত্যুর খবর। এর আগেও এমন বহুবার হয়েছে। এবার এমনই ঘটনা ঘটলো ইন্দ্রানী হালদারের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই তিনি সমাজ মাধমে এসে নিজের অসন্তোষ প্রকাশ করলেন।

মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই অসন্তুষ্ট ইন্দ্রানী
মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই অসন্তুষ্ট ইন্দ্রানী

সম্প্রতি ইন্দ্রানী হালদার একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে তিনি বলছেন, ‘বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেল আমার মৃত্যুর খবর নিয়ে একটি ভিডিও তৈরি করেছে। আমি নাকি মারা গিয়েছি। আমাকে দেখতে রচনা সহ আরো অনেকে এসেছে। এমনভাবে গোটা ভিডিওটা বানানো হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এমন একটা ভিডিও দেখে সবাই সেখানে ক্লিক করবেই।’

আরও পড়ুন: এবার ছোট পর্দা কাঁপাতে আসছেন শিলাজিৎ, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

ইন্দ্রানী আরও বলেন, ‘অনেকেই আমাকে ফোন করছেন। আমার বাড়ির সদস্যরা ভীষণ অসন্তুষ্ট। আমার বাড়িতে মা এবং গুরুজনেরা রয়েছেন, তারা সবাই চিন্তায় থাকেন। আমাকে ফোন করে সবাই জিজ্ঞাসা করছেন আমি ঠিক আছে কিনা। কিন্তু এই ব্যাপারটাই আমার খুব আপত্তি। এইভাবে কারোর মৃত্যুর খবর নিয়ে ভিডিও পোস্ট করে টাকা রোজগার করার কোন মানে হয় না।’

আরও পড়ুন: সন্তানকে বুকে আঁকড়ে লড়াই মায়ের, প্রকাশ্যে মিমির ‘তান্ডব’-এর প্রথম পোস্টার

প্রসঙ্গত, বিগত কিছু মাসে ইন্দ্রানী হালদারকে নিয়ে বহু কটাক্ষ হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। হঠাৎ করে তিনি কেন রোগা হয়ে গিয়েছেন, তিনি কি কোনও মারণ অসুখে আক্রান্ত, এমন বহু প্রশ্ন উঠেছে সর্বত্র। যদিও ইন্দ্রানী বারবার জানিয়েছেন, অসুস্থতার জন্যই তিনি রোগা হয়ে গিয়েছিলেন কিন্তু এখন তিনি সুস্থ আছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে অসুস্থতার গুজব যেন না ছাড়ানো হয়।

উল্লেখ্য, বহুদিন ইন্দ্রানী কাজ থেকে দূরে ছিলেন কিন্তু এখন আবার তিনি কাজে ফিরে আসতে চাইছেন। তবে বড়পর্দায় অভিনয় করার ইচ্ছা প্রকাশ করলেও তিনি ছোটপর্দায় আর কাজ করতে রাজি নন। শারীরিকভাবে তিনি অতটা সুস্থ নন যে ঘন্টার পর ঘন্টা তিনি কাজ করতে পারবেন। তবে ‘গোয়েন্দাগিন্নি’র মতো যদি কোন প্রজেক্ট আসে তাহলে তিনি অবশ্যই রাজি ছোটপর্দায় অভিনয় করতে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks