...
...
Next Story

'আমি কাজ করার জন্য প্রস্তুত...', তবে কি ধারাবাহিকে ফিরছেন ইন্দ্রানী?

একটা সময় বড় পর্দার অন্যতম সুন্দরী এবং ট্যালেন্টেড অভিনেত্রী ছিলেন ইন্দ্রানী হালদার। পরে যদিও শ্রীময়ী, গোয়েন্দা গিন্নি সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করেছিলেন তিনি।

Published on: Aug 6, 2026, 14:25:51 IST
Advertisement

বড় পর্দার অন্যতম সুন্দরী এবং ট্যালেন্টেড অভিনেত্রী ইন্দ্রানী হালদার। পরে যদিও ‘শ্রীময়ী’, ‘গোয়েন্দা গিন্নি’ সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করেছিলেন তিনি। ধারাবাহিকের মধ্যে ‘শ্রীময়ী’ সিরিয়ালের অভিনয় করে একপ্রকার মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন ইন্দ্রানী হালদার। কিন্তু গত ৩ বছর ধরে ইন্দ্রানী হালদারকে দেখতে পাওয়া যায়নি কোথাও।

ধারাবাহিকে ফিরছেন ইন্দ্রানী?
ধারাবাহিকে ফিরছেন ইন্দ্রানী?

খুব স্বাভাবিকভাবেই দর্শকদের মনে একটা প্রশ্ন জাগে, কবে থেকে আবার কাজে ফিরবেন ইন্দ্রানী হালদার? আবার কবে ধারাবাহিকের পর্দায় দেখতে পাওয়া যাবে অভিনেত্রীকে? কেনই বা এতদিন ধরে তিনি কাজ থেকে দূরে রেখেছেন নিজেকে? এই সব কিছুর উত্তর দিলেন ইন্দ্রানী নিজেই।

আরও পড়ুন: বাঘিনী রূপে আসছেন সম্পিতা, নায়কের চরিত্রে ধরা দেবেন কে?

সম্প্রতি আজকাল ডট ইনকে দেওয়া সাক্ষাৎকার ইন্দ্রানী হালদার বলেন, ‘আমি এর মাঝখানে বেশ কিছু অনুষ্ঠানে যোগদান করেছিলাম সেখানে প্রত্যেকে আমাকে একটা কথাই জিজ্ঞাসা করছে যে আমি কবে থেকে আবার ধারাবাহিক বা সিনেমায় কাজ করব। আমি শুধু একটা কথাই বলতে চাই গত ৩ বছরে পারিবারিক এবং শারীরিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হয় ছিলাম তবে এখন অনেকটাই ভালো আছি। প্রভু জগন্নাথ দেবের কৃপায় আমি এখন কাজ করার জন্য সম্পন্ন প্রস্তুত।’

আরও পড়ুন: 'নিজেকে অন্যের জায়গায় রেখে বিচার কর...', আচমকা কেন কঠিন সময়ের কথা বললেন রণজয়?

কিন্তু আগামী দিনে ওয়েব সিরিজ বা সিনেমায় কাজ করার ইচ্ছা প্রকাশ করলেও ধারাবাহিকে আর কাজ করার ইচ্ছে নেই ইন্দ্রানী হালদারের। মাসে ২৮ দিন ১২ ঘণ্টা করে কাজ করার মতো ধৈর্য আর নেই তাঁর। কিন্তু ছোট পর্দায় অভিনয় না করার ইচ্ছা প্রকাশ করলেও তিনি ভীষণভাবে চান কোনও রিয়ালিটি অনুষ্ঠান সঞ্চালনা করতে। তেমন সুযোগ পেলে তিনি আর অন্য কিছু ভাববেন না।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks