...
...
Next Story

Bike Ambulance Dada: ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-য় এন্ট্রি নতুন নায়কের, দেবের সঙ্গে পাল্লা দেবেন কে?

Bike Ambulance Dada: চলতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে অর্থাৎ ১৪ অগস্ট মুক্তি পাবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। এই সিনেমায় দেবের সঙ্গে অভিনয় করবেন রুক্মিণী মৈত্র। এবার জানা গেল আরও এক অভিনেতার কথা, যিনি এই সিনেমায় ধূসর চরিত্রে অভিনয় করবেন।

Published on: Apr 15, 2026, 18:05:19 IST
Advertisement

Indrashish Roy Joins Bike Ambulance Dada: গত বছরেই নিজের জন্মদিনের দিন দেব ঘোষণা করেছিলেন ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমাটির কথা। এরপর একে একে প্রকাশ্যে আসে ছবির পোস্টার, ছবি মুক্তির তারিখ। চলতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে অর্থাৎ ১৪ অগস্ট মুক্তি পাবে এই সিনেমাটি। এই সিনেমায় দেবের সঙ্গে অভিনয় করবেন রুক্মিণী মৈত্র। এবার জানা গেল আরও এক অভিনেতার কথা, যিনি এই সিনেমায় ধূসর চরিত্রে অভিনয় করবেন।

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-য় এন্ট্রি নতুন নায়কের
‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-য় এন্ট্রি নতুন নায়কের

দেবের সঙ্গে এই ছবিতে থাকবেন ইন্দ্রাশিস রায়। জানা গিয়েছে, ইন্দ্রাশিস এই ছবিতে ধূসর চরিত্রে অভিনয় করবেন। তবে এই চরিত্রটি পুরোপুরি নেতিবাচক কিনা সেটা এখনও জানা যায়নি। তবে এইটুকু জানা গিয়েছে, এর আগে অভিনেতাকে এমন চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। এই চরিত্রটি গল্পকে নতুন মাত্রা এনে দেবে।

আরও পড়ুন: আবার পর্দায় একসঙ্গে দেবলীনা-কনীনিকা, সমাজের কোন ঘটনাকে তুলে ধরা হবে সিনেমায়?

প্রসঙ্গত, এর আগে ‘গোলন্দাজ’ ছবিতে দেবের সঙ্গে অভিনয় করেছিলেন ইন্দ্রাশিস। ইতিমধ্যেই নায়ক থেকে খলনায়ক সব চরিত্রেই অভিনয় করে দর্শকদের মনে ছাপ ফেলে দিয়েছেন অভিনেতা। কিছু মাস আগে জি বাংলা সোনার চ্যানেলে ‘শ্রীমান ভগবান দাস’ ধারাবাহিকে মহাদেবের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

আরও পড়ুন: 'খুব তাড়াতাড়ি এই মানুষের তালিকা সামনে আনব...', ট্রোলারদের কড়া হুঁশিয়ারি অপরাজিতার, কী পদক্ষেপ করবেন

ছবিটি পরিচালনা করছেন বিনয় মুদগিল। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার এবং নন্দী মুভিজ। ছবিটি নিবেদন করবেন প্রদীপ কুমার নন্দী, গুরুপদ অধিকারী এবং দেব অধিকারী। ছবিতে দেব, রুক্মিণী ছাড়া অভিনয় করবেন শুভাশিস মুখোপাধ্যায়। আর কারা আছেন এই সিনেমায়, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

করিমূল প্রসঙ্গে

জলপাইগুড়ির ছেলে করিমূল নিজের বাইককে বদলে ফেলেছিলেন আস্ত একটা অ্য়াম্বুল্যান্সে। হাজারও মানুষের জীবন বাঁচিয়েছেন করিমূল। তাঁর এই কর্মযজ্ঞকে সম্মান জানিয়ে ২০১৭ সালে ভারত সরকার করিমূলকে পদ্মশ্রী সম্মান দেয়। শোনা যায়, করিমূলের মা সময়মতো অ্য়াম্বুল্য়ান্স না পেয়ে মারা যান, তারপর থেকেই মানুষকে বাঁচানোর কর্মে ব্রতী হন তিনি। এবার করিমুলের সেই গল্প দেবের হাত ধরে উঠে আসবে বড় পর্দায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks