...
...
Next Story

ইরফান খানের 'পান সিং তোমর' নিয়ে তথ্যচিত্র! কবে ও কোথায় প্রদর্শিত হবে? জেনে নিন

ইরফান খানের ‘পান সিং তোমর’ সিনেমাটি মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। এবার এই সিনেমাটির নির্মাণ নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করা হয়েছে। এই তথ্যচিত্রটি ইরফান খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে প্রদর্শিত হবে।

Published on: Apr 24, 2026, 15:43:18 IST
Advertisement

প্রয়াত অভিনেতা ইরফান খানকে নিয়ে মানুষ এখনও আগ্রহের অন্ত নেই। এখনও সোশ্যাল মিডিয়ায় তাঁর কাজ তথা সিনেমা নিয়ে আলোচনা করা হয়। ইরফান খানের অভিনীত প্রতিটি চরিত্রই ব্যাপক প্রশংসা পেয়েছিল কিন্তু তাঁর ‘পান সিং তোমর’ সিনেমাটি মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। এবার এই সিনেমাটির নির্মাণ নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করা হয়েছে। এই তথ্যচিত্রটি ইরফান খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে প্রদর্শিত হবে।

ইরফান খানের 'পান সিং তোমর' নিয়ে তথ্যচিত্র! কবে ও কোথায় প্রদর্শিত হবে? জেনে নিন
ইরফান খানের 'পান সিং তোমর' নিয়ে তথ্যচিত্র! কবে ও কোথায় প্রদর্শিত হবে? জেনে নিন

আরও পড়ুন: নার্সিংহোম থেকে বাড়ি ফিরেছেন সুদীপ, কেমন আছেন তিনি? জানালেন অনিন্দিতা

২৯ এপ্রিল, নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রে (এনএমএসিসি) তথ্যচিত্রটি প্রদর্শিত হবে। তথ্যচিত্রটির নাম ‘এ স্টোরি দ্যাট রিফিউজড টু ডাই।’ 'পান সিং তোমর' ছবির পরিচালক তিগমাংশু ধুলিয়া তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তথ্যচিত্রটির একটি ঝলক শেয়ার করেছেন।

ডকুমেন্টারিটির ট্রেলারে সিনেমাটির নেপথ্যের দৃশ্য তুলে ধরা হয়েছে। ট্রেলারটি দেখলে বোঝা যায়, সিনেমাটির জন্য পর্দার আড়ালে ইরফান কী করছিলেন এবং কী ভাবছিলেন। ১ মিনিট ২৭ সেকেন্ডের এই ট্রেলারে তিগমাংশু ধুলিয়া ব্যাখ্যা করেছেন, কীভাবে এই সিনেমাটির ধারণা তাঁর মাথায় আসে এবং শ্যুটিংয়ের সময় তিনি কী ভয় পেয়েছিলেন।

আরও পড়ুন: 'মনে হয় কেউ গালাগালি দিচ্ছে...', নিজেকে কেন সেলিব্রেটি মনে করেন না স্বস্তিকা?

ট্রেলারটি দেখার পর ইরফান খানকে নিয়ে ভক্তরা আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তিগমাংশুর পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘ইরফান খান ছিলেন এক রত্ন, যে পৃথিবী থেকে খুব তাড়াতাড়ি হারিয়ে গেল।’ আর একজন লিখেছেন, ‘ইরফান খানের মতো অভিনেতা আর হতে পারে না।’ কেউ কেউ তিসমাংশুকে ডকুমেন্টারিটি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

পান সিং তোমর ২০১২ সালে মুক্তি পায়। এটিকে ভারতীয় সিনেমার অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে গণ্য করা হয়। এই ছবির জন্য ইরফান খান শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন, অন্যদিকে তিগমাংশু শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কার পায়। চলচ্চিত্রটি ভারতীয় ক্রীড়াবিদ এবং সাতবারের জাতীয় স্টিপলচেজ চ্যাম্পিয়ন পান সিং তোমরের বাস্তব জীবনের গল্পের উপর ভিত্তি করে নির্মিত। চলচ্চিত্রটির আইএমডিবি রেটিং ৮.২।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe