...
...
Next Story

মেগায় রণজয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভীকা? ‘আমাদের লুক সেট…’, যা বললেন নায়িকা

কিছুদিন আগেই বিয়ের সেরেছেন রণজয় বিষ্ণু। এখনও এক মাসও হয়নি। এর মধ্যেই খবর তিনি নাকি ফের ছোট পর্দায় ফিরছেন। আর তাঁর সঙ্গে নাকি জুটি বাঁধতে চলেছেন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অভীকা মালাকার। এই নিয়ে অভীকা সম্প্রতি মুখও খুলেছেন।

Published on: Feb 27, 2026, 12:13:02 IST
Advertisement

কিছুদিন আগেই বিয়ের সেরেছেন রণজয় বিষ্ণু। এখনও এক মাসও হয়নি। এর মধ্যেই খবর তিনি নাকি ফের ছোট পর্দায় ফিরছেন। আর তাঁর সঙ্গে নাকি জুটি বাঁধতে চলেছেন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অভীকা মালাকার। এই নিয়ে অভীকা সম্প্রতি মুখও খুলেছেন।

মেগায় রণজয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভীকা? ‘আমাদের লুক সেট…’, যা বললেন নায়িকা
মেগায় রণজয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভীকা? ‘আমাদের লুক সেট…’, যা বললেন নায়িকা

আরও পড়ুন: 'দ্য কেরালা স্টোরি ২'-এর মুক্তি স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের উপর হাইকোর্ট কী সিদ্ধান্ত নিল?

তিনি এই সময় অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলেন, 'আমাদের দু'জনের কাছে অফার এসেছে। তবে এর চেয়ে বেশি কিছু এগোইনি। এখনও আমাদের লুক সেটও হয়নি। আমরা অনেক কিছু জানি না, অথচ সেসব নিয়ে বাইরে নানা আলোচনা হচ্ছে। চিত্রনাট্যও শুনিনি। নিজে আগে পুরোটা জানি। তার পর সবটা জানাব।'

শোনা গিয়েছে কালারসের একটি হিন্দি ধারাবাহিক 'ব্যারিস্টার বাবু'র নাকি রিমেক হতে চলেছে এই সিরিয়াল। জানা গিয়েছে এই ধারাবাহিকটি নাকি প্রযোজনা করবেন রাজ চক্রবর্তী। মেগার নাম নাকি হতে চলেছে 'বোধিসত্ত্ব ব্যারিস্টার'। এখানে রণজয়কে নাকি তরুণ আইনজীবীর ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে, অভীকাকে নায়িকা 'শোভিতা'র ভূমিকায় দেখা যাবে।

কাজের সূত্রে রণজয়কে সর্বশেষ ছোট পর্দায় দেখা গিয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। জি বাংলায় সম্প্রচারিত হত এই মেগা। এই ধারাবাহিকে রণজয়ের বিপরীতে শ্বেতা ভট্টাচার্যকে দেখা গিয়েছিল। শ্বেতা ও রণজয়ের জুটিও দর্শকদের খুব পছন্দ হয়েছিল।

অন্যদিকে অভীকা ‘তোমাদের রানি’ ধারাবাহিকের হাত ধরে বিনোদন জগতে পা রেখেছিলেন। ওই মেগায় তাঁর বিপরীতে দেখা মিলেছিল অর্কপ্রভ রায়ের। তাঁদের জুটিও বেশ সারা ফেলে দিয়েছিল। তারপর নায়িকা মুম্বইতেও পাড়ি দেন। দেখানে তিনি এই মেগারই হিন্দি রিমেকে কাজ করেন। তাছাড়াও তাঁকে রাজ চক্রবর্তীর ছবি 'হোক কলরব' -এও দেখা গিয়েছিল। ছবিটি চলতি বছরের ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে।

পাশাপাশি, রাজ চক্রবর্তীর প্রযোজনায় 'গৃহপ্রবেশ' ইতিমধ্যেই স্টার জলসার একটি জনপ্রিয় মেগা। এই মেগায় ঊষসী রায়কে ‘শুভলক্ষ্মী’র ভূমিকায় দেখা যায়। অন্যদিকে, সুস্মিত মুখোপাধ্যায়কে আদৃতের ভূমিকায় দেখা যায়। গুঞ্জন এই নতুন মেগা ‘বোধিসত্ত্ব ব্যারিস্টার’ও নাকি এই স্টার জলসাতেই আসতে চলেছে। যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে কিছুই প্রকাশ করা হয়নি।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe