...
...
Next Story

কালো পোশাকের আড়ালে উঁকি দিচ্ছে ফোলা পেট, তবে কি আবার মা হতে চলেছেন করিনা?

দুই সন্তানের মা করিনা কাপুর খান। যদিও তিনি যেভাবে নিজেকে ধরে রেখেছেন তাতে তাঁকে দুই সন্তানের মা মনে হয় না। বর্তমানে বেশিরভাগ তারকাই দুই সন্তান নিতেই বেশি পছন্দ করছেন।

Published on: Aug 21, 2026, 19:17:46 IST
Advertisement

দুই সন্তানের মা করিনা কাপুর খান। যদিও তিনি যেভাবে নিজেকে ধরে রেখেছেন তাতে তাঁকে দুই সন্তানের মা মনে হয় না। বর্তমানে বেশিরভাগ তারকাই দুই সন্তান নিতেই বেশি পছন্দ করছেন। কিন্তু আচমকাই করিনা কাপুর খানের এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল, যা দেখার পর অভিনেত্রীর তৃতীয়বার মা হওয়ার জল্পনা কল্পনা তৈরি হল সকলের মনে।

আবার মা হতে চলেছেন করিনা?
আবার মা হতে চলেছেন করিনা?

করিনার একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে স্বামী সইফ আলি খানের সঙ্গে তিনি হেঁটে আসছেন। একটি কালো পোশাক পরে রয়েছে তিনি। কিন্তু যেটি সবথেকে বেশি নজর কেড়েছে সেটা হল অভিনেত্রীর ফুলে থাকা পেট। শুধুমাত্র তাই নয়, ক্যামেরা থেকে বারবার নিজের পেট আড়াল করে রাখার চেষ্টা অভিনেত্রীর মা হওয়ার জল্পনা কল্পনাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: মেয়ের কল্যাণে পুজোর আয়োজন, দুই সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন পূজা

তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, করিনা গর্ভবতী নন। পুরোটাই ভুয়ো খবর। খুব সম্ভবত টাইট ড্রেস পরে থাকার কারণে অভিনেত্রীর পেট এইভাবে ফুলে রয়েছে আর তা দেখেই করিনার মা হওয়ার খবর ছড়িয়ে পড়ে সর্বত্র।

আরও পড়ুন: মাতৃত্ব লাভের পর প্রথম জন্মদিন চিত্রাঙ্গদার, ছেলের মুখ দেখালেন কি?

করিনা ও সাইফ সম্প্রতি তাদের সন্তানদের নিয়ে একটি সুন্দর সমুদ্র সৈকতের ছুটি কাটিয়ে ফিরেছেন। গত ১৬ আগস্ট সাইফের ৫৬তম জন্মদিন উদযাপন করতে পরিবারটি একসঙ্গে সেখানে গিয়েছিল। অভিনেতা ভক্তদের তাদের অবসর সময়ের এক ঝলক দেখাতে ছুটির বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks