নাম না করে তৃণাকে 'বিষাক্ত মহিলা' বলে ফের আক্রমণ ‘লাট্টু’র মায়ের? ছেলের বদলি আসতেই বিস্ফোরক অভিযোগ
সম্প্রতি ‘পরশুরাম’-এ ‘লাট্টু’র চরিত্রে নতুন অভিনেতার দেখা মেলে। আর এরপরই ফের অভিনবর মেগা ছাড়ার প্রসঙ্গ উঠে আসে। তা নিয়ে নতুন করে জলঘোলা হয়। এবার এই সবটা নিয়ে মুখ খুললেন অভিনবর মা নবমিতা। নাম না করেই 'বিষাক্ত মহিলা' বলে খোঁচা দিলেন তৃণা সাহাকে?
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম’ শুরু থেকেই দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। তবে এর মাঝেই ঘটে ছন্দপতন। ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘লাট্টু’-কে নিয়ে দানা বাঁধে বিতর্ক। এই চরিত্রে দেখা যেত শিশুশিল্পী অভিনব বিশ্বাসকে। কিন্তু চলতি বছরের শুরু দিকে হঠাৎ করেই মেগা থেকে বেরিয়ে যায় সে। সেই সময় অভিনেত্রী তৃণা সাহার বিরুদ্ধে মানসিক অত্য়াচারের অভিযোগ এনেছিল অভিনব ও তাঁর পরিবার।

আরও পড়ুন: ‘এটাকে হুমকি হিসেবে না দেখে…’ রণবীরের ‘ধুরন্ধর ২’-এর প্রশংসায় পঞ্চমুখ রাকেশ
তারপর ধারাবাহিকে সম্প্রতি ‘লাট্টু’র চরিত্রে নতুন অভিনেতার দেখা মেলে। আর এরপরই ফের অভিনবর মেগা ছাড়ার প্রসঙ্গ উঠে আসে। তা নিয়ে নতুন করে জলঘোলা হয়। এবার এই সবটা নিয়ে মুখ খুললেন অভিনবর মা নবমিতা। তিনি শনিবার শিশুশিল্পীর প্রোফাইল থেকে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন।
তিনি জানান প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁদের কোনও সমস্যা নেই। নবমিতার কথায়, ‘আজ বিভিন্ন জায়গায় লেখা দেখলাম যে, প্রযোজনা সংস্থার সঙ্গে সমস্যা হয়েছে আমাদের। বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা এমনিতেই সবার জানা। তারই মধ্যে Blues Productions এর মতো একটি অত্যন্ত ভালো প্রযোজনা সংস্থার সম্পর্কে এমন গুজব ছড়াবেন না দয়া করে।' অভিনব মা জানান, প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁদের সম্পর্ক এখনও খুবই ভালো। শুধু তাই নয় যে এগারো মাস খুদে শিল্পী কাজ করেছে মেগায়, সেই সময় ব্লুজের সঙ্গে কখনও কোনও সমস্যা হয়নি তাঁদের।
আরও পড়ুন: সন্ন্যাসী থেকে পাঞ্জাবি, পরিচালক, ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর পোস্টারে নানা রূপে নজরকাড়া জিৎ
এরপরই অবশ্য নাম না করে তৃণার দিকে ফের অভিযোগের আঙুল তোলেন তিনি। তিনি লেখেন, 'আমাদের অভিযোগের তীর যার দিকে, তার ঝামেলা করার বিষাক্ত স্বভাব সম্পর্কে ইন্ডাস্ট্রির প্রত্যেকটি ইঁট কাঠ পাথর দেওয়াল ওয়াকিবহাল। তাকে বারবার বলেও শোধরানো যায়নি। এক ভাবে বন্ধ হলে আর একভাবে আমাদের সন্তানকে জ্বালিয়ে গিয়েছেন ওই মহিলা।'
তিনি আরও লেখেন, 'খলের ছলের অভাব হয় না। ভদ্রমহিলা ভেবেছিলেন এভাবে মাসের পর মাস ধরে মনোবল ভাঙতে পারলেই অভিনব একদিন হারিয়ে যাবে। কিন্তু না, দেওয়ালে পিঠ যার ঠেকে যায়, তার আর হারানোর কিছু থাকে না। সবাই বলছেন, পরশুরামের সাফল্যের ভাগ কিছুটা হলেও অভিনব'র। সেই শিশুটি আজ স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড বা প্রজেক্টের একশো এপিসোডের উদযাপন তার কোনোটিতেই ছিল না। এতেও আমাদের কোনও ক্ষতি নেই। কিন্তু অভিনব হারিয়ে যাবে না। ওকে আমরা হারিয়ে যেতে দেব না। ওর আগুন নিভে যেতে দেব না বলেই ওই বিষাক্ত মহিলার সামনে দাঁড়িয়ে রোজ অপদস্থ হওয়ার বাধ্যবাধকতা থেকে ওকে সরিয়ে আনলাম।'
এরপর তিনি নতুন লাট্টু আসা প্রসঙ্গেও তাঁর মনোভাব ভাগ করে নেন। তিনি লেখেন ‘আমরা যতদিন ছিলাম, সাধ্যমতো নিজেদের বেস্ট দিয়েছি সেখানে। আশা করব নতুন লাট্টুও তাই করবে।’
E-Paper

