...
...
Next Story

একে অন্যের উপহারে সাজলেন সাহেব-সুস্মিতা, অষ্টমীর দিনেই কি ঘোষণা বিয়ের তারিখ?

অষ্টমীর দুপুরে পাড়ার দুর্গাপুজোয় সময় কাটাতে দেখা গেল সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে-কে। এই দিন সাহেব পরেছিলেন একটি সাদা লাল পাঞ্জাবি এবং সুস্মিতা পরেছিলেন লাল বেনারসি।

Published on: Oct 19, 2026, 22:00:50 IST
Advertisement

অষ্টমীর দুপুরে পাড়ার দুর্গাপুজোয় সময় কাটাতে দেখা গেল সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে-কে। এই দিন সাহেব পরেছিলেন একটি সাদা লাল পাঞ্জাবি এবং সুস্মিতা পরেছিলেন লাল বেনারসি। দুজনেই দুজনকে দেওয়া উপহার হিসেবে ছিলেন অষ্টমীর দুপুরে। অঞ্জলি দেওয়ার পর বেশ কিছুটা সময় নিজেদের মতো করে কাটান তাঁরা।

একে অন্যের উপহারে সাজলেন সাহেব-সুস্মিতা
একে অন্যের উপহারে সাজলেন সাহেব-সুস্মিতা

অষ্টমীর দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে শোনা যায় সাহেব এবং সুস্মিতাকে। ঠিক একদিন আগে সাহেব একটু ভিডিও পোস্ট করেছিলেন যেখানে তিনি সকলকে সাবধানে ঠাকুর দেখার অনুরোধ করেছিলেন, এই দিনের ভিডিও আবার উঠে আসে সেই কথাই।

আরও পড়ুন: 'তু তু হ্যায় ওহি', সপ্তমীর রাতে বাড়িতেই কাঞ্চনের সঙ্গে নাচ শ্রীময়ীর

এরপর কথায় কথায় উঠে আসে সাহেব এবং সুস্মিতার বিয়ের প্রসঙ্গ। এই বছর দুজনের আইবুড়ো অবস্থায় শেষ দুর্গাপুজো কিনা জিজ্ঞাসা করায় দুজনেই ভীষণভাবে হাসতে থাকেন। বিয়ের ডেট কবে ফিক্সড হয়েছে এই কথা জিজ্ঞাসা করায় সুস্মিতা হাসতে হাসতে বলেন, আর যাই হোক গরমে বিয়ে করবেন না তিনি।

সুস্মিতার কথার রেশ টেনেই যখন তাদের জিজ্ঞাসা করা হয়, তাহলে কি এই বছরের শেষে অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বরই বিয়ে হচ্ছে? নাকি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা? বিয়ের কথা শুনেই সাহেব বলেন, সে তো আগের বছরই বিয়ে হয়ে যাচ্ছিল। এখনও তো হয়নি।

তবে সাহেব-সুস্মিতার মুখের হাসি দেখে বোঝা যায়, খুব সম্ভবত এই দুর্গাপুজোতেই তাঁরা নিজেদের শেষ আইবুড়ো অবস্থায় পুজো কাটালেন। বিয়ে নিয়ে বেশি দেরি করবেন না তাঁরা। মুখে যাই বলা হোক না কেন, তারকা জুটি যে কোনও মুহূর্তে নিজেদের বিয়ের ঘোষণা করতে পারেন বলে ধারণা সকলের।

প্রসঙ্গত, এই মুহূর্তে ‘গঙ্গা’ ধারাবাহিকে অভিনয় করছেন সাহেব। অন্যদিকে সুস্মিতার ওয়েব সিরিজ ‘কুহেলি’র পরবর্তী পর্ব কিছু মাসের মধ্যেই মুক্তি পাবে। সব মিলিয়ে ভীষণ ব্যস্ত দুজনেই নিজেদের কাজ নিয়ে। সেই কাজের ফাঁকেই পুজোর আনন্দে গা ভাসালেন তারকা জুটি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks