Pareenita Serial Update: আসছে না টিআরপি, বন্ধ হচ্ছে জি বাংলার পরিণীতা! চর্চা বাড়তে মুখ খুললেন এই অভিনেতা
আজকাল হামেশাই নেটপাড়ায় গুঞ্জন ওঠে, বন্ধ হচ্ছে পরিণীতা। বিশেষ করে বর্তমানে যখন ধারাবাহিকের টিআরপি আসছে না, তখন আরও বেশি করে ছড়াচ্ছে খবর। তবে ধারাবাহিকের ৬০০ পর্বের সেলিব্রেশনে মুখ খুললেন ‘মল্লার’ রিয়াজ লস্কর।
২০২৪ সালের নভেম্বর মাস থেকে জি বাংলায় সম্প্রচার শুরু হয়েছিল পরিণীতা ধারাবাহিকের। আর প্রথম থেকেই এই মেগা টিআরপি-তে টপারের স্থান দখল করেছে বহুবার। শুধু তাই নয়, একপ্রকার সেরা পাঁচে পাকাপাকিভাবে জায়গা দখল করেছে। তবে আজকাল হামেশাই নেটপাড়ায় গুঞ্জন ওঠে, বন্ধ হচ্ছে পরিণীতা। মা হতে চলেছে পারুল। আর সন্তানের জন্ম দেখিয়েই হ্যাপি এন্ডিং দিয়ে বুঝি শেষ হবে জি বাংলার এই মেগা।

সম্প্রতি ছিল পরিণীতা-র ৬০০ পর্বের সেলিব্রেশন। আর সেখানে এসে পরিণীতা বন্ধ হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন মল্লার ওরফে রিয়াজ লস্কর। জোর গলায় জানালেন, ‘অনেক প্রশ্ন পাই যে, 'দাদা বন্ধ হয়ে যাচ্ছে কি?' একদমই বন্ধ হচ্ছে না। গল্পটা এমন দেখাচ্ছে যে মনে হচ্ছে, এই তো সব মিটে গেল। কিন্তু না, এখনো প্রচুর টুইস্ট আছে।’
পরিণীতা ধারাবাহিকের গল্প প্রথম থেকেই দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। জেন ওয়াইয়ের গল্প, তাদের খুনসুটি, সম্পর্কের জটিলতা, সঙ্গে পরিবার নিয়ে নানা ধরনের টুইস্ট-- সব মিলিয়ে এনেছে জমজমাট টিআরপি। এমনকী, জনপ্রিয়তা পেয়েছে পারুল আর রায়ান অর্থাৎ ইশানী চট্টোপাধ্যায় ও উদয় প্রতাপ সিং-এর জুটি।
ঘটনাচক্রে গ্রামের এক সরল-সাধাসিধে-উচ্চাকাঙ্খী মেয়ে পারুলের সঙ্গে বিয়ে হয় শহুরে রায়ানের। দুজনে একই কলেজের পড়ুয়া। প্রথম দিকে একে-অপরকে একেবারে সহ্য করতে না পারলেও, পরবর্তীতে রায়ান ও পারুলের সম্পর্কের ভিত মজবুত হয়। বন্ধুত্ব হয় দুজনের। এমনকী, ভালোবেসে ফেলে তারা একে-অপরকে। যদিও কথায় আছে, বুক পাটে তো মুখ ফোটে না! তেমনই হাল এদের। মুখ ফুটেও একে-অপরকে ভালোবাসার কথা বলতে নারাজ। এমনকী, পারুল যখন রায়ানের সন্তানের মা হতে চলেছে তখনও। এমনকী, রায়ানও বউ ও হবু সন্তানের জন্য যে চিন্তা করে, সেটাও লোকসমাজে মানে না। যদিও দেখা যায়, যখনই দুজনের মধ্যে কেউ সমস্যায় পড়ে, আরেকজন ছুটে চলে যায় বাঁচাতে।
এরইমাঝে গল্পে পারুল খুঁজে পেয়েছে নিজের হারিয়ে যাওয়া মা আর বাবাকে। জানতে পেরেছে, এতদিন ধরে যে শিরিন তাঁকে ক্রমাগত বিরক্ত করে চলেছে, তার আর পারুলের বিয়ে ভাঙতে চলেছে, সেই শিরিন তার সৎ বোন। এদিকে, পারুল ও তার মা-কে ছেড়ে চলে গিয়েছিল যেই বাবা, সে-ও মেনে নিয়েছে নিজের মেয়েকে। আর সবদিক থেকে মনে হতেই পারে, পারুল সন্তানের জন্ম দিলেই হয়তো ধারাবাহিক শেষ হতে পারে। যদিও সেটা যে হচ্ছে না, তা নিশ্চিত করলেন রিয়াজ। এখন দেখার গল্পে আর কোন কোন নতুন মোড় আসে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


