Ishaan Khatter: বাবা হিন্দু, মা মুসলিম! ইশানের ধর্ম কী? কটাক্ষের মোক্ষম জবাব দিল শাহিদের সৎ ভাই
ইনস্টাগ্রামে ভক্তদের সাথে প্রশ্নোত্তর পর্বের সময় নিজের ধর্ম নিয়ে প্রশ্নের মুখোমুখি হন অভিনেতা ঈশান খাট্টর। কোনওরকম মেজাজ না হারিয়ে বুদ্ধিদীপ্ত উত্তর শাহিদের ভাইয়ের।
বলিউডের তরুণ প্রজন্মের প্রতিভাবান অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন ইশান খাট্টর। ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’, ‘ধড়ক’, ‘দ্য রয়্যালস’ কিংবা অস্কারের দৌড়ে থাকা তাঁর সাম্প্রতিক ছবি ‘হোমবাউন্ড’— নিজের অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যেই দর্শকমনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন শহীদ কাপুরের সৎ ভাই।

সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সাথে একটি ‘আস্ক মি অ্যানিথিং’ পর্বে মেতেছিলেন ঈশান। আর সেখানেই এক ভক্ত তাঁর ধর্ম নিয়ে বিভ্রান্তি প্রকাশ করে সরাসরি প্রশ্ন করে বসেন। তবে ইশান রেগে না গিয়ে বা সোজা সাপটা উত্তর না দিয়ে, এমন এক মজার উত্তর দিলেন যা নেটপাড়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে।
‘তোমার ধর্ম কোনটা?’— প্রশ্নের জবাবে মিমের ম্যাজিক!
ইনস্টাগ্রামের ওই চ্যাট সেশনে এক অনুরাগী ঈশানকে জিজ্ঞেস করেন, ‘আপনার ধর্ম কোনটা? সত্যি বলতে আমি এটা নিয়ে খুব কনফিউজড’। এর উত্তরে ঈশান বিভিন্ন ধর্মের নাম ও স্লোগান মিলিয়ে একটি বিখ্যাত মিমের সাহায্য নেন। তিনি হাসিমুখে উত্তর দেন, ‘জয় জেসাস, শ্রী আল্লাহ, হোলি স্পিরিট দি ফতেহ’।
যাঁরা সোশ্যাল মিডিয়া মিম বা ট্রেন্ডের সাথে পরিচিত, তাঁরা ভালো করেই জানেন যে এটি ইন্টারনেটে সর্বধর্ম সমন্বয় বোঝাতে ব্যবহৃত একটি অত্যন্ত জনপ্রিয় মজাদার মিম। ইশানের এই রসিকতাবোধ এবং বুদ্ধিমত্তার প্রশংসা করছেন নেটিজেনরা।
‘আমার আসল বিশ্বাস প্রকৃতি ও মানবতায়’
ধর্ম নিয়ে এই মজার ছলের উত্তর দেওয়ার ঠিক পরের মুহূর্তেই ঈশান একটি গভীর ও চিন্তাশীল বার্তা শেয়ার করেন তাঁর অনুরাগীদের সাথে। কোনো ধর্মীয় লেবেল বা বেড়াজালের ঊর্ধ্বে উঠে তিনি নিজের আসল বিশ্বাসের কথা খোলসা করেন।
একটি মনোরম ব্যাকগ্রাউন্ডে হট-এয়ার বেলুনের ছবি পোস্ট করে ঈশান লেখেন— তিনি আসলে বিশ্বাস করেন ‘প্রকৃতি, দয়া, মানবিকতা এবং সৃষ্টি’র ওপর।
বৈচিত্র্যময় পারিবারিক ব্যাকগ্রাউন্ড
ইশানের ধর্ম নিয়ে অনুরাগীদের কনফিউশনের পেছনে তাঁর পারিবারিক পটভূমিও একটি বড় কারণ। ইশান এমন এক পরিবার থেকে এসেছেন যেখানে বিভিন্ন সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন রয়েছে।
ঈশানের মা, প্রবীণ অভিনেত্রী ও শাস্ত্রীয় নৃত্যশিল্পী নীলিমা আজিম একটি মুসলিম পরিবারে বড় হয়েছেন। ঈশানের বাবা, অভিনেতা রাজেশ খাট্টর হলেন একজন পাঞ্জাবি হিন্দু পরিবারের সন্তান।
প্রসঙ্গত, নীলিমা আজিমের প্রথম পক্ষের সন্তান হলেন বলিউড সুপারস্টার শাহিদ কাপুর।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


