বিয়ের পর প্রথম জন্মদিন রণজয়ের, গয়নাবড়ি থেকে চিংড়ির মালাইকারি বরের জন্য আর কী কী রান্না করবেন শ্যামৌপ্তি?
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে পিঁড়িতে বসেছিলেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। বিয়ের পর ছুটিয়ে সংসার করছেন তাঁরা। আর এই সবের মাঝেই এবার রণজয়ের জন্মদিন। বিয়ের পর প্রথম জন্মদিনে বরের জন্য কী কী বিশেষ পরিকল্পনা রয়েছে শ্যামৌপ্তির? এবার তা নিয়েই মুখ খুললেন নায়িকা।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে পিঁড়িতে বসেছিলেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। বিয়ের পর ছুটিয়ে সংসার করছেন তাঁরা। আর এই সবের মাঝেই ২২ মার্চ রণজয়ের জন্মদিন। বিয়ের পর প্রথম জন্মদিনে বরের জন্য কী কী বিশেষ পরিকল্পনা রয়েছে শ্যামৌপ্তির? এবার তা নিয়েই মুখ খুললেন নায়িকা।
বিয়ের পর প্রথম জন্মদিন রণজয়ের, গয়নাবড়ি থেকে চিংড়ির মালাইকারি বরের জন্য আর কী কী রান্না করবেন শ্যামৌপ্তি?
শ্যামৌপ্তি আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলেন, ‘এখন একসঙ্গে থাকি তো। তাই সারপ্রাইজ় পরিকল্পনা করতে কালঘাম ছুটে যাচ্ছে আমার। আগের বছরে এত অসুবিধা হয়নি। বাইরে থেকে গুছিয়ে সব করেছিলাম।’
তবে জন্মদিন মানেই তো জমিয়ে খাওয়া-দাওয়া সেই নিয়ে নায়িকা কী কী ভেবেছেন? সে কথাও তিনি ভাগ করে নেন। তিনি বলেন, ‘বিয়ের পরের প্রথম জন্মদিনেও নিজে হাতে সবটা করব ভেবেছি। পাঁচরকম ভাজা। সেখানে ধোকা ভাজা থাকবেই। কারণ ওর প্রিয় খাবার। গয়নাবড়ি ভেজে দেব ভেবেছি। পায়েস করব নিজে হাতে। চিংড়ির মালাইকারিও করব ভেবে রেখেছি। বিয়ের মরসুমে অনেক পাঁঠার মাংস খাওয়া হয়ে গিয়েছে। তাই চিকেনই রান্না হবে।’ আর উপহার? শ্যামৌপ্তি বলেন, ‘উপহারটা সারপ্রাইজই দেব ভেবেছি।’
প্রসঙ্গত, ‘গুড্ডি’ ধারাবাহিক থেকেই নাকি একে অপরের কাছাকাছি এসেছিলেন তাঁরা। প্রথমে শুধুমাত্র বন্ধুত্ব থাকলেও পরে ধীরে ধীরে তা গড়ায় প্রেমে। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও অনেক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যেত। আর সেখান থেকেই রিল লাইফের বাইরেও রিয়েল লাইফে দর্শকরা বার বার তাঁদের সঙ্গে দেখতে চেয়েছেন।
যদিও শুধুমাত্র ‘গুড্ডি’ নয়, এর আগেও একটি মিউজিক ভিডিয়োতেও একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। বয়সের ফারাক নিয়ে অনেকে অনেক কথা বললেও সেই বিতর্ককে পেছনে ফেলে দিয়েই এবার নিজেদের নতুন জীবন শুরু করেছেন এই তারকা জুটি।
কাজের সূত্রে, রণজয়কে সর্বশেষ জি বাংলার ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’তে দেখা গিয়েছিল। এই মেগায় তাঁর বিপরীতে ছিলেন শ্বেতা ভট্টাচার্য। এরপর নায়কের নতুন মেগা 'প্রতিজ্ঞা' আসতে চলেছে। এই ধারাবাহিকে রণজয়ের বিপরীতে দেখা যাবে অভিকা মালাকারকে।
Home/Entertainment/বিয়ের পর প্রথম জন্মদিন রণজয়ের, গয়নাবড়ি থেকে চিংড়ির মালাইকারি বরের জন্য আর কী কী রান্না করবেন শ্যামৌপ্তি?