...
...
Next Story

Jaayjeet Banerjee: ‘আবার পাল্টি খাবে?’ বিজেপি জিততেই জয়জিতের নিশানায় কারা?

Jaayjeet Banerjee: বিগত কয়েক বছরে একাধিক তারকাকে দেখা গিয়েছে বারংবার দল পরিবর্তন করতে। কেউ তৃণমূলে কিছুদিন থাকার পর বিজেপিতে যোগদান করেছেন কেউ আবার বিজেপি থেকে এসেছেন তৃণমূলে।

Published on: May 4, 2026, 21:50:46 IST
Advertisement

Jaayjeet Banerjee: বিগত কয়েক বছরে একাধিক তারকাকে দেখা গিয়েছে বারংবার রাজনৈতিক দল পরিবর্তন করতে। কেউ তৃণমূলে কিছুদিন থাকার পর বিজেপিতে যোগদান করেছেন কেউ আবার বিজেপি থেকে এসেছেন তৃণমূলে। কেউ কেউ এমনও আছেন যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে আবার ফিরে এসেছেন তৃণমূলে। সেই তারকাদের উদ্দেশ্যেই এবার একটি পোস্ট করলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

বিজেপি জিততেই জয়জিতের নিশানায় কারা?
বিজেপি জিততেই জয়জিতের নিশানায় কারা?

২০২৬ সালের বিধানসভা ভোটে বিপুল মার্জিনে জয়লাভ করেছে বিজেপি। চারিদিকে এখন শুধুই গেরুয়া আবিরের ছড়াছড়ি। কিন্তু বিজেপি জেতার পরেই একটি প্রশ্ন অনেকেরই মনে ঘুরপাক খাচ্ছে, যে সব তারকারা বা যে প্রার্থীরা বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছিলেন তারা কি আবার ফিরে যাবেন তৃণমূলে?

আরও পড়ুন: অভিনয় থেকে বিরতি নেওয়ার নেপথ্যে অসুস্থতা? গুঞ্জন ছড়াতেই যা বললেন দ্বৈপায়ন

সেই প্রশ্নকে সামনে রেখেই পোস্ট করেন জয়জিৎ যেখানে তিনি লেখেন, ‘আচ্ছা এবার সেই অভিনেতা-অভিনেত্রীরা কি করবে যারা টিএমসি হয়ে বিজেপি ঘুরে আবার টিএমসিতে ফিরে এসেছে? আবার পাল্টি খাবে?’

জয়জিৎ যে পোস্টটি করেছেন, সেটি পরোক্ষভাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, যশ দাশগুপ্ত, সৌমিলি বিশ্বাস, পাপিয়া অধিকারি, বাবুল সুপ্রিয় সহ সেই তারকাদের উদ্দেশ্যে করা হয়েছে যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন এবং সক্রিয়ভাবে তৃণমূল করছেন।

আরও পড়ুন: ২৩ দিন কেন ছিলেন নিখোঁজ? সাইবার সমস্যা নাকি অন্য কারণ? খোলসা করলেন পরিচালক নিজেই

জয়জিৎ বন্দোপাধ্যায়ের এই পোষ্টের কমেন্ট বক্সে কেউ কেউ শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কথা উল্লেখ করেছেন কেউ আবার উল্লেখ করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের কথা। অনেকেই অভিনেতার এই মন্তব্যকে সমর্থন জানিয়েছেন। অতীতে যেমন হাওয়া বুঝে দলবদল করেছেন অভিনেতা-অভিনেত্রীরা, তেমন আগামী দিনেও হবে বলে মনে করছেন নেট পাড়ার বাসিন্দারা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks