...
...
Next Story

শেষ হচ্ছে না ‘জগদ্ধাত্রী’, ক'টার স্লটে দেখা যাবে ধারাবাহিক? কপাল পুড়ল কোন মেগার?

জি বাংলায় নতুন মেগা ‘বেশ করেছি প্রেম করেছি’ আসছে। সেই মেগা সন্ধ্যা ৭টার স্লটে সম্প্রচারিত হবে। তাই অনেকেই ভেবেছিলেন জগদ্ধাত্রী মনে হয় শেষ হয়ে যাচ্ছে। কিন্তু চ্যানেলের পক্ষ থেকে জানানো হয় জগদ্ধাত্রীর কেবল স্লট বদল হয়েছে। তাহলে শেষ হচ্ছে কোন মেগা?

Updated on: Nov 26, 2025, 14:04:35 IST
Advertisement

কিছুদিন আগেই জানা গিয়েছিল কৌশিকী পালকে এবার জি বাংলার মেগায় মুখ্য ভূমিকায় দেখা যাবে। মেগার নাম 'বেশ করেছি প্রেম করেছি'। আর এই মেগার হাত ধরেই ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। নায়কের ভূমিকায় দেখা যাবে রাজদীপ গোস্বামীকে। তবে মেগা স্লট দেওয়া হয়েছিল সন্ধ্যা ৭টায়। আর বেশ কিছু আগে থেকে 'জগদ্ধাত্রী' শেষের গুঞ্জন শোনা যাচ্ছিল। ফলে সবটা মিলিয়ে অনেকেই দু'য়ে দু'য়ে চার করে ফেলেছিলেন। অনেকে অনুমান করেছিলেন যে এবার হয়তো 'জগদ্ধাত্রী' শেষ হয়ে যাবে।

শেষ হচ্ছে না ‘জগদ্ধাত্রী’, কটার স্লটে দেখা যাবে ধারাবাহিক? কপাল পুড়ল কোন মেগার?
শেষ হচ্ছে না ‘জগদ্ধাত্রী’, কটার স্লটে দেখা যাবে ধারাবাহিক? কপাল পুড়ল কোন মেগার?

আরও পড়ুন: কবে বিয়ের পিঁড়িতে বসবেন দেব-রুক্মিণী? 'যে দিন আমাদের…', যা বললেন নায়িকা

তার মধ্যেই জানা গিয়েছিল এবার পর্দার জগদ্ধাত্রী অঙ্কিতা মল্লিককে বড় পর্দায় দেখা যাবে। আর তার আগেই নাকি চলতি বছরের শেষ মেগা শেষ হবে। তাই ৮ ডিসেম্বর থেকে 'বেশ করেছি প্রেম করেছি' সন্ধ্যা ৭ টায় সম্প্রচার হওয়ার খবর সামনে আসতেই মন খারাপ হয়ে যায় 'জগদ্ধাত্রী' অনুরাগীদের।

বর্তমানে বহু মেগা শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। সেখানে ২০২২ সালে শুরু হওয়া এই ধারাবাহিক এখনও টিআরপি তালিকায় প্রথম ৫-এ ঘোরা ফেরা করে। কখনও কখনও টপারও হয়। তাই মেগার ফ্যানবেস যে কতখানি তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সব কিছুর পরও এই মেগা শেষ হয়ে যাওয়ার গুঞ্জন উঠতেই ভক্তরা ভেঙে পড়েছিলেন। তবে আর মন খারাপ করে থাকতে হবে না। তাঁদের জি বাংলা দিল বড় চমক। কারণ শেষ হচ্ছে না 'জগদ্ধাত্রী'। তবে হ্যাঁ মেগা হারিয়েছে তার পুরানো স্লট।

তাহলে নতুন কোন স্লটে দেখা যাবে এই ধারাবাহিক? ৮ ডিসেম্বর থেকে জগদ্ধাত্রী দেখা যাবে নতুন সময়। চ্যানেলের পক্ষ থেকে নতুন প্রোমো প্রকাশ্যে এনে তা জানানো হয়েছে। প্রোমোয় দেখা গিয়েছে মেগা ৮ ডিসেম্বর থেকে সন্ধ্যা সাড়ে ৭ টার স্লটে দেখা যাবে।

আর এই সাড়ে ৭টার স্লটে জি বাংলার আরও একটি জনপ্রিয় মেগা 'ফুলকি' সম্প্রচারিত হয়। ফলে খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি 'ফুলকি' শেষ হচ্ছে? না তা অবশ্য এখনও সঠিক ভাবে জানা যায়নি, বা চ্যানেলের পক্ষ থেকেও এরকম কিছু জানানো হয়নি। তবে এখন দেখার কোন মেগার পথ চলা শেষ হয়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks