Janhvi Kapoor: ‘দক্ষিণে সময়ের মুল্য দেওয়া হয়…’, ৮ ঘণ্টা শিফট বিতর্ক উস্কে দিলেন জাহ্নবী

Janhvi Kapoor: আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে রামচরণ এবং জাহ্নবী কাপুর অভিনীত পেড্ডি। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথন চলাকালীন ছবি নিয়ে কথা বলতে বলতে জাহ্নবী বলিউড এবং দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির কর্মক্ষেত্র এবং সময়ের পার্থক্যের কথা তুলে ধরেন।

Published on: May 31, 2026, 19:31:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Janhvi Kapoor: আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে রামচরণ এবং জাহ্নবী কাপুর অভিনীত পেড্ডি। এই সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথন চলাকালীন ছবি নিয়ে কথা বলতে বলতে জাহ্নবী বলিউড এবং দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির কর্মক্ষেত্র এবং সময়ের পার্থক্যের কথা তুলে ধরেন।

৮ ঘণ্টা শিফট বিতর্ক উস্কে দিলেন জাহ্নবী
৮ ঘণ্টা শিফট বিতর্ক উস্কে দিলেন জাহ্নবী

টাইমস নাউকে দেওয়া সাক্ষাৎকারে তেলেগু সিনেমায় কাজ করার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জাহ্নবী বলেন, সব থেকে যেটা বড় পার্থক্য সেটি হল কাজের সময়সূচী। তেলেগু চলচ্চিত্র জগতের প্রত্যেকের প্রত্যেকের কাজকে সম্মান করে। প্রত্যেকের সময়কে সম্মান করে। শুধু অভিনেতা নয়, টেকনিশিয়ান এবং কলাকুশলীদের সময়কেও সম্মান করা হয়।

আরও পড়ুন: 'আজও মনে হয় হঠাৎ ফোন করে বলবি...', ঋতুপর্ণের মৃত্যুদিনে মন খারাপ প্রসেনজিতের

কাজের পরিবেশ সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘এমনভাবে শুটিংয়ের সময় নির্ধারিত করা হয় যাতে সকলের সুবিধা হয়। কাছ থেকে বাড়ি ফিরে যাতে সকলে, সঠিকভাবে খাওয়া দাওয়া এবং বিশ্রাম করতে পারে তার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়। সাধারণত দুপুরের খাবার জন্য প্রায় ৪০ মিনিটের বিরতি দেওয়া হয়। এছাড়া শুটিং শুরু হওয়ার আগে কিছুক্ষণ সময় দেওয়া হয় যাতে অভিনেতা-অভিনেত্রীরা বিশ্রাম করতে পারেন।’

হিন্দি চলচ্চিত্র জগতের কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘প্রযোজনা সংস্থা ভিন্নভাবে কাজ করে ঠিকই কিন্তু কাজের সময়সীমা সাধারণভাবে বজায় রাখা সম্ভব হয় না। অনেক সময় অভিনেতা অভিনেত্রীরা বাড়িতেও ফিরে আসতে পারেন না। কিছু কিছু সময় শুটিং শেষে হতে অনেক রাত ক্ষেত্রে বিশ্রাম নেওয়াটাও সমস্যা হয়ে দাঁড়ায়।’

আরও পড়ুন: বিনায়কের বাড়িতে এন্ট্রি বাবলি সুন্দরীর, তবে কি শুরু ভালবাসার গল্প?

‘এক্ষেত্রেও তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটা এগিয়ে। রাত দুটোর সময় যদি কাজ শেষ হয়, সে ক্ষেত্রেও সকলের বিশ্রাম করার যথেষ্ট সুযোগ দেওয়া হয়। সকলের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের দিকে যথাযথভাবে নজর দেওয়া হয় তেলেগু ইন্ডাস্ট্রিতে। তিনি হাতে গোনা কয়েকটা দিনই মাত্র ১২ ঘন্টা শিফটে কাজ করেছেন, বাকি রোজই তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যেত’, যোগ করেন অভিনেত্রী।

৮ ঘন্টা কাজের বিতর্ক প্রসঙ্গে

চলচ্চিত্র শিল্পের কাজের সময়সীমার প্রতিবাদে দীপিকা পাডুকোন 'স্পিরিট' এবং 'কাল্কি ২৮৯৮ এডি'র সিক্যুয়েল থেকে সরে দাঁড়িয়েছিলেন, এবং তাঁর সাম্প্রতিক সিদ্ধান্তগুলো চলচ্চিত্র জগতে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। যদিও এই বিষয়ে বেশ কয়েকজন অভিনেতা প্রকাশ্যে বিভক্ত হয়ে পড়েছেন। কেউ কেউ বলিউডের সেটের বিপক্ষে কথা বলেছেন, কেউ সপক্ষে।

পেড্ডি প্রসঙ্গে

বুচি বাবু সানা পরিচালিত এই ছবিতে জাহ্নবী কাপুরের পাশাপাশি রামচরণ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমায় অভিনয় করবেন শিব রাজকুমার, জগপতি বাবু, বোমান ইরানি এবং দিব্যেন্দুও।

ছবিটির সঙ্গীত পরিচালনা করছেন এ আর রহমান, যা এই প্রজেক্টটিকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে তুলেছে। প্রায় ৩৫০ কোটি টাকার বাজেট নিয়ে তৈরি হয়েছে এই সিনেমাটি।