...
...
Next Story

Boney Kapoor: এই বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন জাহ্নবী-শিখর? গোপন তথ্য ফাঁস করলেন বনি কাপুর

Boney Kapoor: বিগত বেশ কয়েক বছর ধরে শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন জাহ্নবী কাপুর। মন্দির দর্শন থেকে শুরু করে ঘরোয়া পার্টি, সর্বত্র একসঙ্গে দেখা যায় এই তারকা জুটিকে।

Published on: May 4, 2026, 19:16:17 IST
Advertisement

Boney Kapoor: বিগত বেশ কয়েক বছর ধরে শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন জাহ্নবী কাপুর। মন্দির দর্শন থেকে শুরু করে ঘরোয়া পার্টি, সর্বত্র একসঙ্গে দেখা যায় এই তারকা জুটিকে। এছাড়াও মাঝেমধ্যে একে অপরের সঙ্গে ছবি পোস্ট করে নিজেদের সেই সম্পর্কের জল্পনা আরও কিছুটা উস্কে দেন তাঁরা। তবে সম্প্রতি শুনতে পাওয়া গিয়েছে, এই বছরেই নাকি চার হাত এক হবে জাহ্নবী- শিখরের। এই প্রসঙ্গে কী জানালেন অভিনেত্রীর বাবা তথা পরিচালক-প্রযোজক বনি কাপুর?

এই বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন জাহ্নবী-শিখর?
এই বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন জাহ্নবী-শিখর?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে যে এই বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসছেন শ্রীদেবীর কন্যা। বেশ কিছু বিনোদন পোর্টালেও এই খবর ছড়িয়ে পড়ে। খুব স্বাভাবিকভাবেই শ্রীদেবীর বড় মেয়ের বিয়ে নিয়ে তাই সর্বত্র উত্তেজনায় ছড়িয়ে পড়ে। তবে এই প্রসঙ্গে প্রশ্ন করায় গোটা ব্যাপারটাকে গুজব বলে উড়িয়ে দিলেন বনি কাপুর।


আরও পড়ুন: অভিনয় থেকে বিরতি নেওয়ার নেপথ্যে অসুস্থতা? গুঞ্জন ছড়াতেই যা বললেন দ্বৈপায়ন

সম্প্রতি ই- টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বনি কাপুর বলেন, এটা একেবারেই সত্যি কথা নয়। পুরোটাই গুজব। এই একটা কথাতেই জাহ্নবীর বিয়ের গুঞ্জনে জল ঢেলে দেন বনি কাপুর।

প্রসঙ্গত, ২০২৪ সালে ময়দান ছবির স্ক্রিনিং চলাকালীন জাহ্নবীকে ‘শিকু’ লেখা একটি নেকলেস পরে থাকতে দেখা যায়, যার পর শিখরের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জনে শিলমোহর পড়ে যায়। যদিও এই সম্পর্ককে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে আনেননি তাঁরা, কিন্তু তাঁদের আকারে ইঙ্গিতে মোটামুটি সকলেই বুঝে যান তাঁরা একসঙ্গেই আছেন।

২০১৬ সালে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন ওঠে প্রথম, তবে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে তাঁদের সম্পর্কে ফাটল দেখা দেয়। পরবর্তী সময়ে অর্থাৎ ২০২২ সালে আবার নতুনভাবে কাছাকাছি আসেন তাঁরা।

জাহ্নবীর সিনেমা প্রসঙ্গে

আগামী দিনে রামচরনের বিপরীতে ‘পেদ্দি’ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে জাহ্নবীকে। সিনেমাটি ২০২৬ সালের ৪ জুন বড় পর্দায় মুক্তি পাবে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe