নিচু হয়ে তুললেন আবর্জনা, জয়ার মোবাইল জ্বলে উঠতেই তাজ্জব নেটপাড়া
জয়া বচ্চন, যার সঙ্গে ছবি শিকারীদের সম্পর্ক একেবারেই ভালো নয়। চোখের সামনে ক্যামেরা আসতেই তিনি ভীষণভাবে বিরক্ত হন। জয়ার এই স্বভাবের জন্য মাঝেমধ্যেই বিপাকে পড়তে হয় গোটা বচ্চন পরিবারকে। কিন্তু এবার জয়ার অগোচরে যা ধরা পড়লো ক্যামেরার লেন্সে, তা দেখে তাজ্জব বনে গেল নেট পাড়া।
জয়া বচ্চন, যার সঙ্গে ছবি শিকারীদের সম্পর্ক একেবারেই ভালো নয়। চোখের সামনে ক্যামেরা আসতেই তিনি ভীষণভাবে বিরক্ত হন। জয়ার এই স্বভাবের জন্য মাঝেমধ্যেই বিপাকে পড়তে হয় গোটা বচ্চন পরিবারকে। কিন্তু এবার জয়ার অগোচরে যা ধরা পড়লো ক্যামেরার লেন্সে, তা দেখে তাজ্জব বনে গেল নেট পাড়া।
জয়ার মোবাইল জ্বলে উঠতেই তাজ্জব নেটপাড়া
সম্প্রতি সন্দীপ খোশলার একটি অনুষ্ঠানে যাওয়ার সময় জয়াকে দেখা গেল একদম অন্যরকম মেজাজে। হাঁটতে হাঁটতে হঠাৎ করেই রাস্তায় আবর্জনা কুড়িয়ে পাশে সরিয়ে রাখতে দেখা যায় বচ্চন পত্নীকে। এই ঘটনায় জয়ার প্রশংসায় পঞ্চমুখ হতে যাবে সকলে, ঠিক তখনই সকলের চোখ পড়ে গেল অভিনেত্রীর ক্যামেরার ওয়ালপেপারে।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, জয়া রাস্তা থেকে ময়লা বোতল সরিয়ে রাখছেন পাশে। ঠিক তখনই অভিনেত্রীর মোবাইল জ্বলে ওঠে এবং সেখানে থাকা ওয়ালপেপার সকলে নজর কেড়ে নেয়। জয়া বচ্চনের মোবাইলের ওয়ালপেপারে অগস্ত্য নন্দা ও নভ্যা নভেলি নন্দার ছবি থাকলেও সেখানে দেখতে পাওয়া যায়নি, ঐশ্বর্যের কন্যা অর্থাৎ নাতনি আরাধ্যা বচ্চনের ছবি।
এই ছবি বা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আবার বচ্চন পরিবারের অভ্যন্তরীণ কলহ নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। ঐশ্বর্য শাশুড়ির সঙ্গে বিবাদের জেরে মায়ের সঙ্গে রয়েছেন, এমন কথা অনেক আগে থেকেই শুনতে পাওয়া যায় যদিও তার কোন প্রমাণ নেই। অন্যদিকে ননদের সঙ্গেও নাকি ভালো সম্পর্ক নেই ঐশ্বর্যর।
ঐশ্বর্যর সঙ্গে মেয়ে আরাধ্যাও নাকি মামার বাড়িতেই থাকেন। যদিও এই বিষয় নিয়ে কখনো মুখ খুলতে শোনা যায়নি বচ্চন পরিবারের কোনো সদস্যকে। এমনকি কিছুদিন আগে দিওয়ালি পার্টিতে অভিষেক এবং ঐশ্বর্যকে একেবারে অন্যরকম মেজাজে ধরা দিতে দেখতে পাওয়া গিয়েছিল।
কিন্তু জয়া বচ্চনের ওয়ালপেপার যেন আরো একবার স্পষ্ট করে সকলকে জানিয়ে দিল যে, ঐশ্বর্য এবং তার মেয়ে আরাধ্যার সঙ্গে একেবারেই ভালো সম্পর্ক নেই জয়ার। যেখানে অন্য দুই নাতি-নাতনীর ছবি রয়েছে সেখানে কেন ছোট নাতনির ছবি থাকবে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
Home/Entertainment/নিচু হয়ে তুললেন আবর্জনা, জয়ার মোবাইল জ্বলে উঠতেই তাজ্জব নেটপাড়া