...
...
Next Story

'কোনও প্ররোচনায় পা দেবেন না, নেতাদের একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক…', ভোটের আগে অনুরাগীদের সতর্কবার্তা জয়জিতের

আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন তারপরই বাংলা বিধানসভা নির্বাচন। কিন্তু ভোটের সময় অনেক সময় জায়গাতেই নানা বিশৃঙ্খলার ছবি সামনে আসে। আর এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। এবার ভোটের আগে তাঁদের উদ্দেশ্যেই বিশেষ বার্তা দিলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

Published on: Mar 19, 2026, 22:10:39 IST
Advertisement

আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন তারপরই বাংলা বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ভোটের যুদ্ধের দামামা বেজে গিয়েছে। এবার বাংলায় দু'দফা ভোট। প্রথম দফা ভোট হবে ২৩ এপ্রিল আর দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ৪ মে প্রকাশ্যে আসবে ভোটের ফলাফল। কিন্তু ভোটের সময় অনেক সময় জায়গাতেই নানা বিশৃঙ্খলার ছবি সামনে আসে। বিভিন্ন পার্টির সমর্থকদের মধ্যে নানা সময় বচসা, হাতাহাতির চিত্রও উঠে আসে। আর এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। এবার ভোটের আগে তাঁদের উদ্দেশ্যেই বিশেষ বার্তা দিলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

ভোটের আগে অনুরাগীদের সতর্কবার্তা জয়জিতের
ভোটের আগে অনুরাগীদের সতর্কবার্তা জয়জিতের

আরও পড়ুন: জোড়া লাগবে পলাশ স্মৃতির ভাঙা সম্পর্ক? 'ওঁরা আবার এক হবে…', বললেন গায়কের ছবির অভিনেত্রী ডেইজি

মঙ্গলবার জয়জিৎ তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে একটি বিশেষ পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘সব দলের কর্মীদের বিনীত অনুরোধ। আপনারা কোনও প্ররোচনায় পা দেবেন না। নেতাদের একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মাথায় রাখবেন। এই ভোটে যেন কোনো প্রাণ না যায়।’

আরও পড়ুন: 'ছেলেমেয়ের স্বার্থে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু আর হচ্ছে না…', স্বামীর সঙ্গে বিচ্ছেদের পথে মানসী!

অভিনেতার এই পোস্ট দেখে তাঁর অনুরাগীরাও তাঁর সঙ্গে সহমত প্রকাশ করেছেন। একজন লেখেন, ‘একদম সঠিক।’ আর একজন লেখেন, ‘কেউ বুঝবে না দাদা।’ আর একজন লেখেন, ‘এটাই অনেকে বোঝে না।’

তবে কিছুদিন আগেও ব্যক্তিগত কারণ নিয়ে চর্চায় ছিলেন জয়জিৎ। গতবছর ১২ ডিসেম্বর এই বিচ্ছেদের পথেই পা বাড়িয়েছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। প্রথমে সংবাদমাধ্যমকে তিনি কিছু না জানালেও পরবর্তীকালে তিনি জানিয়েছিলেন যে তাঁর দাম্পত্য জীবনে এসেছে বিরতি।

জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের ইতি হওয়ার পরেই শ্রেয়া অর্থাৎ অভিনেতা স্ত্রী প্রাক্তন স্বামীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনেন। ভালো ব্যবহার না করা থেকে মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলা, এই সবকিছু অভিযোগ আনেন শ্রেয়া। যদিও স্বামী এবং শ্বশুর বাড়ির সকলের অবদান অস্বীকার করেননি তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks