Jeet-Mohona: ‘আমায় যদি ভালোবাসে…’, স্কুলশিক্ষিকা মোহনার সঙ্গে বিয়ের আগে কী কথা হয় জিতের?

ইন্ডাস্ট্রিতেও কখনো কোয়েল মল্লিক, কখনো আবার স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়েছে জিতের। তবে গ্ল্যামার ওয়ার্ল্ডের কেউ নন, জিৎ গাঁটছড়া বাঁধেন লখনউয়ের স্কুল শিক্ষিকা মোহনা রতলানিকে। 

Updated on: May 18, 2026, 17:42:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০১১-এর ২৪ ফেব্রুয়ারি লখনউয়ের স্কুল শিক্ষিকা মোহনা রাতলানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন জিৎ। বাংলার সুপারস্টারের প্রেমে পাগল তাঁর ভক্তরা। ইন্ডাস্ট্রিতেও কখনো কোয়েল মল্লিক, কখনো আবার স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়েছে জিতের। তবে সবাইকে অবাক করে পরিবারের পছন্দ করা পাত্রীর গলাতেই দেন মালা।

জিৎ ও মোহনা।
জিৎ ও মোহনা।

সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে হাজির হয়েছিলেন জিৎ। সেখানে নিজের বিবাহিত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেতা। বলেন, ‘যখন আমার স্ত্রীর সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল, আমি ওর কাছে জানতে চেয়েছিলাম নিজের বহু স্বামীর মধ্য়ে কোন গুণটা দেখতে চাও তুমি। ওর মাথায় থাকা ৫-৬টা পয়েন্ট আমাকে বলেছিল। তারপর আমাকে প্রশ্ন করে, 'আর আপনি'! আমি বলেছিলাম, 'আমি শুধু একটা জিনিসই চাই। ও যেন আমায় ভালোবাসে। আমায় যদি ভালোবাসে, তাহলে বাদবাকি সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাবে।’

জিৎ আরও বলেন, ‘আসলে কম্প্রোমাইজ আর অ্য়াডজাস্টমেন্টের একটা বড় ফারাক আছে। কম্প্রমোইজ সবসময় দুঃখের সঙ্গে আসে, আর অ্যাডজাস্টমেন্ট আসে ভালোবাসার সঙ্গে। আপনার মনে যদি ভালোবাসা থাকে, তাহলে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, আর নয়তো আপনি কম্প্রোমাইজ করবেন, কষ্ট পাবেন।’

জিৎ ও মোহনা বিয়ে লখনউতে করলেও, কলকাতায় ফিরে রাজকীয় রিসেপশন পার্টি দিয়েছিলেন। বিয়ের দিন লাল রঙের লহেঙ্গায় সেজেছিলেন মোহনা, সঙ্গে চূড়া ও কুন্দন সেট। সাদা রঙের শেরওয়ানি ও মাথায় সাদা পাগড়ি ছিল জিতের।

আর রিসেপশনে জিৎ পরেছিলেন কালো শেরওয়ানি ও লাল রঙের ধুতি। মোহনার গায়ে এদন ছিল সাদা ও লালের ক্বিনেশনে ডিজাইনার শাড়ি। অতিথি তালিকাও ছিল নজর কাড়া। এসেছিলেন প্রসেনজিৎ ও অর্পিতা, সঙ্গে তাঁদের ছেলে মিশুক, দেব-শুভশ্রী, শ্রীলেখা, নীলাঞ্জনা-যিশু, শিল্পপতি হর্ষ নেওটিয়া ও তাঁর স্ত্রী, শ্রীকান্ত মোহতা ও নিসপাল সিং, কোয়েল, ঋতুপর্ণা সেনগুপ্ত, বরখা বিস্ত-সহ আরও অনেকে।

গত বছর মোহনা পা দেন শোবিজ দুনিয়ায়। ‘ওম জয় জগদীশ হরে’ ভজন রেকর্ড করেন ২০২৫ সালের নভেম্বর মাসে। যা মুক্তি পেয়েছে গ্রাসরুট জ্যোতি-র ইউটিউব চ্যানেলে। জিৎ কন্য়া নবন্যা মাদনানিও এর আগে একটি গান রেকর্ড করেছেন। বছর খানেক আগে তুতো বোন কৃষার সঙ্গে মিলে 'ক্রিসমাস ইভ' গানটি রেকর্ড করেছিলেন নবন্যা। অবশ্য বছরখানেক আগে ছেলের বাবাও হয়েছেন জিৎ। ২০২৩ সালের ১৬ অক্টোবর জন্ম হয় রোনভ মদনানির।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More