...
...
Next Story

সব ভুল-বোঝাবুঝি ধুয়ে মুছে সাফ, দেবের 'দেশু ৭'- এর ট্রেলার লঞ্চ করতে চলেছেন জিৎ

দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে দেব শুভশ্রী অভিনীত ছবি দেশু ৭। এই ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে একটা আলাদাই উত্তেজনা কাজ করছে। দর্শকদের কাছে নিজেদের পৌঁছে দেওয়ার জন্য গোটা পশ্চিমবঙ্গ ঘুরে ছবির প্রচারে ব্যস্ত দেব এবং শুভশ্রী দুজনেই।

Published on: Oct 5, 2026, 21:09:42 IST
Advertisement

দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে দেব শুভশ্রী অভিনীত ছবি ‘দেশু ৭’। এই ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে একটা আলাদাই উত্তেজনা কাজ করছে। দর্শকদের কাছে নিজেদের ছবিকে পৌঁছে দেওয়ার জন্য গোটা পশ্চিমবঙ্গ ঘুরে ছবির প্রচারে ব্যস্ত দেব এবং শুভশ্রী দুজনেই। তবে এর মধ্যে ছবি ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ঘিরে শুনতে পাওয়া গেলে একটি বিশাল বড় খবর।

দেবের 'দেশু ৭'- এর ট্রেলার লঞ্চ করতে চলেছেন জিৎ
দেবের 'দেশু ৭'- এর ট্রেলার লঞ্চ করতে চলেছেন জিৎ

আগামী ৮ অক্টোবর কলকাতা নজরুল মঞ্চে গ্র্যান্ড ইভেন্টের মাধ্যমে ‘দেশু ৭’- এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বড় খবর এটাই, এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং জিৎ। দেব বা শুভশ্রী নন, সুপারস্টার জিতের হাতেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে এই ছবির ট্রেলার।

আরও পড়ুন: 'এই কষ্ট আমি জীবনেও ভুলবো না', কোন আক্ষেপ রয়ে গেল অনামিকার মনে?

এর আগে জিৎ এবং দেবের মধ্যে মান অভিমানের পালা চলেছিল। টলিউডের ২০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন দেব, যেখানে টলিউডের বাকি তারকার উপস্থিত থাকলেও জিৎ ছিলেন অনুপস্থিত। পরে জিতের মুখে অভিমানের সুর শুনতে পাওয়া যায়। তবে সেই সমস্ত মান-অভিমানের পালা মিটিয়ে খুব সম্প্রতি জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ’ ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন দেব।

দেব এবং জিৎ একসময়ের দুই বিরাট বড় সুপারস্টার। দুই তারকার ফ্যান পেজ থেকে মাঝেমধ্যেই তুলনা করা হয় ২ তারকার মধ্যে কিন্তু জিৎ এবং দেব যে দুজনেই একে অপরের প্রতিদ্বন্দ্বি নয় বরং সহকর্মী, সেটা দুজনের কথাতেই স্পষ্ট হয়ে যায়। এমনকি জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবির মুক্তির পর দেবের ফ্যান পেজ থেকে এই ছবি নিয়ে কটাক্ষ করা হলে কড়া ভাষায় ধমক দিতেও দেখা যায় দেবকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks