...
...
Next Story

‘ডিভোর্সের পরেও খারাপ সময় ও আমায়... ‘, নবনীতাকে শুধুই ‘প্রাক্তন’ বলতে নারাজ জীতু

এই মুহূর্তে বড় পর্দা এবং ছোট পর্দায় চুটিয়ে কাজ করছেন অভিনেতার জীতু কমল। খুব সম্প্রতি অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত চোর ছবিতেও অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এছাড়া জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের অন্যতম মূল আকর্ষণ তিনি। তিনি সকলের প্রিয় অডিয়েন্স স্টার।

Updated on: Jan 16, 2026, 16:45:09 IST
Advertisement

এই মুহূর্তে বড় পর্দা এবং ছোট পর্দায় চুটিয়ে কাজ করছেন অভিনেতার জীতু কমল। খুব সম্প্রতি অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত ‘চোর’ ছবিতেও অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এছাড়া জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের অন্যতম মূল আকর্ষণ তিনি। তিনি সকলের প্রিয় অডিয়েন্স স্টার।

নবনীতাকে শুধুই ‘প্রাক্তন’ বলতে নারাজ জীতু
নবনীতাকে শুধুই ‘প্রাক্তন’ বলতে নারাজ জীতু

তবে পেশাগত জীবনে তিনি যতটা ভরসা যোগ্য জায়গা করে নিয়েছেন, ঠিক ততটাই ভালোবেসে একসময় সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। ২০১৯ সালের ৬ মে অভিনেত্রী নবনীতা দাসের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জীতু। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিয়ে পরবর্তীকালে ভেঙ্গে যায়।

আরও পড়ুন: ‘গৃহপ্রবেশ’-এ নতুন নায়িকার এন্ট্রি, উষসীর মেয়ের চরিত্রে জি বাংলার এই সুন্দরী

কিন্তু নবনীতাকে কোনওভাবেই শত্রু মানতে নারাজ অভিনেতা। একে অপরের সঙ্গে এখন তাঁরা থাকেন না ঠিকই কিন্তু তিনি প্রাক্তন স্ত্রীকে আজও ভালো বন্ধু বলেই ভাবতে ভালোবাসেন। এই প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘একটা মানুষের সঙ্গে একসঙ্গে থাকা হয়নি বলে তাকে শত্রু ভাবার কিছু নেই। নবনীতা অনেক বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছে, এমনকি যখন আমাদের সম্পর্ক ছিল না তখনও।’

আরও পড়ুন: 'একাকীত্ব থেকেই এগুলো আসে... ', ডেলি ভ্লগারদের কোন চোখে দেখেন কোয়েল?

জীতু বলেন, ‘আমরা একসঙ্গে থাকি না সেটা আমাদের যৌথ সিদ্ধান্ত ছিল। অনেকেই ভাবেন বিয়ে মানে একটা বন্ধনে আটকে থাকা কিন্তু আমি সেইভাবে একটা সম্পর্ককে দেখি না। নবনীতাও দেখে না। আমরা জীবনকে জটিলভাবে দেখতেই ভালোবাসি না। ডিভোর্সের পরেও যে ও আমার পাশে বন্ধুর মতো এসে দাঁড়িয়েছে বারবার তার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ।’

উল্লেখ্য, গতবছর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতে ‘গৃহপ্রবেশ’ ছবিতে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন অভিনেতা। আগামী দিনে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতেও একটি ছবিতে অভিনয় করার কথা তাঁর। সব মিলিয়ে এই মুহূর্তে জীতুর ফ্যান ফলোইং নেহাত মন্দ নয়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe