একজন দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন স্পষ্টবাদী মানুষ, বারবার রুখে দাঁড়িয়েছেন অন্যায়ের বিরুদ্ধে। ভয় না পেয়ে নিজের বক্তব্য পেশ করেছেন সকলের সামনে। তিনি হলেন জীতু কমল। রাহুলের মৃত্যুর পর যখন গোটা টলিউড জুড়ে কর্ম বিরতি হচ্ছিল, তখনও টেকনিশিয়ানদের পাশে দাঁড়িয়ে ছিলেন জীতু। এবার এক ধাপ এগিয়ে আরো একটি বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা, খুলেন এটি স্বেচ্ছাসেবী সংস্থা।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা। সংস্থার নাম ‘জীতু কমল এন্ড দ্য ইউনিভার্সাল ট্রাস্ট’। টলিপাড়ার কলাকুশলীদের পাশে দাঁড়ানোর জন্যই মূলত খোলা এই সংস্থা। আনুষ্ঠানিকভাবে এই সংস্থার কাজ শুরু হবে আগামী ১১ জুলাই থেকে।
আরও পড়ুন: ‘দাদাগিরি’র প্রথম পর্বেই চমক! ‘নতুন দাদা’ দেবের প্রথম অতিথি হচ্ছেন এই তারকারা
খুব সাদামাটা অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার শুভ সূচনা করতে চলেছেন অভিনেতা। ইতিমধ্যেই অফিশিয়াল কাজকর্ম সবই হয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ করে এমন চিন্তা ভাবনা কেন এল অভিনেতার মনে? সাংবাদিকদের অভিনেতা জানিয়েছেন, মহামারীর সময় থেকেই এই চিন্তা ভাবনা এসেছিল তাঁর মনে।
জীতুর কথায়, অনেকেই তাঁকে উপহার পাঠানোর পাশাপাশি টাকাও পাঠান। কাউকেই অসম্মান করতে চান না বলে এই টাকা তিনি ফেরত পাঠান না। কিন্তু একটা সময় অভিনেতার মনে হয়েছে, এই টাকাগুলো যদি ভালো কাজে ব্যবহার করা যেতে পারে তাহলে খুবই ভালো হয়। যাদের আক্ষরিক অর্থে এই টাকার প্রয়োজন, তাদের কাছে যদি টাকাগুলো পৌঁছে দেওয়া যায়, তাহলে এর থেকে আর ভালো কিছু হতে পারে না।
আরও পড়ুন: 'তুমি আমার কাছে বায়ুমণ্ডলের মতো...', জন্মদিনে শ্রীময়ীকে বিশেষ উপদেশ কাঞ্চনের
{{/usCountry}}আরও পড়ুন: 'তুমি আমার কাছে বায়ুমণ্ডলের মতো...', জন্মদিনে শ্রীময়ীকে বিশেষ উপদেশ কাঞ্চনের
{{/usCountry}}প্রসঙ্গত, খুব সম্প্রতি শেষ হয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। যদিও ধারাবাহিকটি ঘিরে একাধিকবার একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেতা। কিন্তু সেসবকে পেছনে ফেলে অনুরাগীদের ভালোবাসা সঙ্গে নিয়ে ধারাবাহিক কিছু মাস আগেই শেষ হয়েছে।