...
...
Next Story

‘গৃহপ্রবেশ’-এর পর আবার বড় পর্দায় জিতু, এবার বিপরীতে থাকবেন কোন নায়িকা?

যতদিন যাচ্ছে, ততই যেন জিতুর জনপ্রিয়তা বেড়েই চলেছে। ‘গৃহপ্রবেশ’ সিনেমায় অসাধারণ অভিনয় করার পর এখন জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’। বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে একেবারে সিদ্ধহস্ত জিতু।

Published on: Oct 22, 2025, 13:36:15 IST
Advertisement

যতদিন যাচ্ছে, ততই যেন জিতুর জনপ্রিয়তা বেড়েই চলেছে। ‘গৃহপ্রবেশ’ সিনেমায় অসাধারণ অভিনয় করার পর এখন জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’। বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে একেবারে সিদ্ধহস্ত জিতু।

‘গৃহপ্রবেশ’-এর পর আবার বড় পর্দায় জিতু
‘গৃহপ্রবেশ’-এর পর আবার বড় পর্দায় জিতু

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সাফল্যের মধ্যেই এবার আবার একটি বড় ঘোষণা করলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, আয়নার সামনে একটি স্ক্রিপ্ট হাতে ছবি তুলছেন জিতু। বোঝাই যাচ্ছে, আগামী কাজের সূচনা করতে চলেছেন তিনি।'

আরও পড়ুন: চোখ ভরা জল, হাতে রক্তমাখা ছুরি, কেন এই রূপ শুভশ্রীর? খোলসা করলেন কৌশিক

ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘নতুন যাত্রা, নতুন শুরু, নতুন আমি। দর্শকদের ধন্যবাদ, মহাবিশ্বকে ধন্যবাদ, জয় মহাদেব।' ছবিগুলির মধ্যে একটি ছবিতে আবার ১১:১১ সময় যেটিকে কিনা ইউনিভার্সের সময় বলে মনে করা হয়, সেই ছবিও পোস্ট করেছেন জিতু।

ছবি থেকে স্পষ্ট, জিতুর আগামী বাংলা ছবির নাম ‘এরাও মানুষ: দ্যা সার্চ উইদিন’। চিত্রনাট্যের প্রথম পাতার ছবিও পোস্ট করেছেন জিতু, যেখানে দেখা যাচ্ছে শরীর দুই পরিচালকের নাম। এই ছবিটি পরিচালনা করতে চলেছেন অমিত তালুকদার এবং সাই প্রকাশ লাহিড়ী।

তবে এখানেই রয়ে যায় একটি প্রশ্ন। জিতুর বিপরীতে অভিনয় করবেন কে? শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করবেন জিতু। এই খবর যদি সত্যি হয় তাহলে এই নিয়ে দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন তাঁরা।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি রায়ানের দাদু! পরিণীতায় এখন দেখা যাবে না সুব্রত গুহ রায়কে, কী হল?

চলতি বছরের প্রথম দিকেই মুক্তি পেয়েছিল জিতু-শ্রাবন্তী অভিনীত ছবি ‘বাবুসোনা’। ছবিটি সেইভাবে দর্শকদের মন জয় করতে পারেনি। এরপরেই ‘গৃহপ্রবেশ’ ছবির মাধ্যমে নিজেকে অন্যভাবে মেলে ধরেছিলেন জিতু। অন্যদিকে ‘দেবী চৌধুরানী’ ছবির মাধ্যমে শ্রাবন্তীকে দেখা গিয়েছিল একেবারে অন্যরকম একটি চরিত্রে।

মনে করা হচ্ছে, প্রথমবার সাফল্য অর্জন না করলেও এবার নিশ্চয়ই কামাল করে দেখাবেন এই তারকা জুটি। এও জানা গিয়েছে, ভালোবাসা নয় মূলত ক্রাইম থ্রিলার ছবি হতে চলেছে এই সিনেমাটি। সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছে সাই বিঘ্নেশ প্রোডাকশন। যতদূর সম্ভব আগামী বছরই মুক্তি পেতে পারে এই ছবিটি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks