...
...
Next Story

Jeetu-Ishani: 'বড্ড সুন্দর-সুন্দরী এরা', উদয়-ঈশানীতে মুগ্ধ ‘আর্য’ জীতু, আপ্লুত পরিণীতা নায়িকা!

Jeetu-Ishani: জি বাংলা সোনার সংসারের মঞ্চে এবার সাফল্যের জয়জয়কার ‘পরিণীতা’ এবং ‘চিরদিনই তুমি যে আমার’ পরিবারের। এই খুশির মুহূর্তেই পর্দার আর্য অর্থাৎ অভিনেতা জীতু কামালের গলায় শোনা গেল রায়ান-পারুল জুটির দরাজ প্রশংসা।

Published on: Feb 26, 2026, 17:30:55 IST
By
Prefer HTon Google
Advertisement

এই মুহূর্তে জি বাংলার সবচেয়ে আলোচিত জুটি রায়ান-পারুল। টিআরপি তালিকায় একদম উপরের দিকে থাকে পরিণীতা। চলতি সপ্তাহেও টিআরপি টপার এই মেগা। অন্যদিকে চ্যানেলের অপর চর্চিত জুটি আর্য-অপর্ণা। জীতু কমল আর্য সিংহ রায়ের ভূমিকায় প্রচুর ভালোবাসা পেয়েছেন। তার প্রতিফলন জি বাংলা সোনার সংসার ২০২৬-এর মঞ্চেও। যদিও এই অ্যাওয়ার্ড সেরেনামিতে সশীরের হাজির ছিলেন না জীতু। আরও পড়ুন-বিয়ের আগেই লিভইন, হানিমুন! কটাক্ষের মুখে বোমা ফাটালেন অনন্যা-সুকান্ত, এক বছর আগেই সেরেছেন সই-সাবুদ

'বড্ড সুন্দর-সুন্দরী এরা', উদয়-ঈশানীতে মুগ্ধ ‘আর্য’ জীতু, আপ্লুত পরিণীতা নায়িকা!
'বড্ড সুন্দর-সুন্দরী এরা', উদয়-ঈশানীতে মুগ্ধ ‘আর্য’ জীতু, আপ্লুত পরিণীতা নায়িকা!

ড্রয়িং রুমের প্রিয় চরিত্ররা যখন বাস্তবের মঞ্চে ট্রফি হাতে দাঁড়ালেন, তখন বাঁধ ভাঙল আবেগের। তবে সবথেকে বেশি নজর কাড়ল দুই জনপ্রিয় জুটির সৌজন্য বিনিময়। পর্দার আর্য অর্থাৎ অভিনেতা জীতু কামাল প্রকাশ্যেই দরাজ প্রশংসা করলেন রায়ান-পারুল জুটির।

সেরা জুটির লড়াই ও জয়:

এবারের সোনার সংসারে ‘সেরা জুটি’র শিরোপা উঠেছে মোট চারটি জুটির মাথায়। জনপ্রিয়তার বিচারে একদিকে ‘পরিণীতা’ ধারাবাহিকের রায়ান ও পারুল (উদয় প্রতাপ সিং ও ঈশানী চট্টোপাধ্য়ায়), অন্যদিকে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের আর্য ও অপর্ণা (জীতু কামাল ও শিরিন পাল)। ট্রফি হাতে রায়ান-পারুলের হাসিমুখের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জীতুর বিশেষ বার্তা:

সাফল্যের এই মুহূর্তে জীতু কামাল তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উদয় প্রতাপ সিং এবং ঈশানীর সেই ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে জীতু লিখেছেন, ‘এরা বড্ড সুন্দর-সুন্দরী’। পাশাপাশি উদয় এবং ঈশানীকে ট্যাগ করে জানিয়েছেন একরাশ অভিনন্দন। প্রতিযোগী হয়েও সহকর্মীদের কাজের প্রতি এই সম্মান টলিপাড়ার ইতিবাচক পরিবেশকেই তুলে ধরছে। পালটা ধন্য়বাদ জানাতে ভোলেননি ঈশানী এবং উদয়ও। সিনিয়র অভিনেতাকে ঈশানী লেখেন, ‘মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদেরকেও অনেক শুভেচ্ছা জীতুদা এবং শিরিন পাল’।

জীতু ও ঈশানীর পোস্ট

উল্লেখ্য, রায়ান ও পারুল জুটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের খবর মাঝেমধ্যেই সামনে আসে। বিশেষ করে উদয়ের বাস্তব জীবনের স্ত্রী অনামিকা চক্রবর্তীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের মুখে পড়তে হয়েছে তাঁদের। কিন্তু দর্শকদের ভালোবাসা এবং সোনার সংসারের এই সম্মান প্রমাণ করে দিল যে, পর্দায় রায়ান-পারুল জুটির রসায়ন দর্শকদের মনের গভীরে জায়গা করে নিয়েছে।

একইভাবে জীতু ও শিরিন অর্থাৎ আর্য-অপর্ণা জুটিও বর্তমানে দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। দুই জুটির এই জয় উৎসবের মেজাজ নিয়ে এসেছে জি বাংলার অন্দরে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe