...
...
Next Story

'অপারেশন সাকসেসফুল', হাসপাতালের বেডে বসেই ছবি পোস্ট ঝিলমের

একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে শুধু নয়, এই মুহূর্তে বিগ বস বাংলার প্রতিযোগী হিসেবেও পরিচিত ঝিলম গুপ্ত। কিন্তু শুধুমাত্র শারীরিক অসুস্থতার জন্য বিগ বসের বাড়ি ছাড়তে হয় ঝিলমকে।

Published on: Oct 31, 2026, 13:47:38 IST
Advertisement

একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে শুধু নয়, এই মুহূর্তে বিগ বস বাংলার প্রতিযোগী হিসেবেও পরিচিত ঝিলম গুপ্ত। কিন্তু শুধুমাত্র শারীরিক অসুস্থতার জন্য বিগ বসের বাড়ি ছাড়তে হয় ঝিলমকে। জানা যায়, প্রচন্ড পেটে যন্ত্রণা এবং পেইনকিলার খেয়ে কোনরকমে তিনি ছিলেন বিগ বস হাউসে কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত যন্ত্রণার ফলে সেখান থেকে বেরিয়ে আসতে হয়।

হাসপাতালের বেডে বসেই ছবি পোস্ট ঝিলমের
হাসপাতালের বেডে বসেই ছবি পোস্ট ঝিলমের

বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে দুর্গাপুজোয় বন্ধুদের সঙ্গে আনন্দ করতে দেখা যায় ঝিলমকে। পুজো মিটতেই তিনি জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি অপারেশন হবে। যেহেতু পুজোর সময় সেই ভাবে ডাক্তার পাওয়া যায় না তাই তিনি পুজোর সময় অপারেশন করানোর রিস্ক নেননি। এরপরই মেডিকেল কলেজ হাসপাতালের সামনে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ঝিলমকে।

আরও পড়ুন: সঙ্গীতের সুরে বাঁধা হবে জীবন, পাঁচ নারীর স্বাধীনতার লড়াইয়ের গল্প বলবে ‘পরশমণি’

একজন সেলিব্রিটি হওয়ার পরেও যেভাবে তিনি সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়ে টিকিট কাটছিলেন তা দেখে আবারও ঝিলমের প্রশংসায় পঞ্চমুখ হন সকলে। তবে সকলেই ঝিলমের শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তাতেও ছিলেন। এবার সেই চিন্তার অবসান ঘটলো ঝিলমের নতুন পোস্ট দেখে।

হাসপাতালের বেডে বসেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ঝিলম, যেখানে তিনি লেখেন, 'অপারেশন সাকসেসফুল। তিনি জানান, অতিরিক্ত পরিমাণে সংক্রমণ হয়ে যাওয়ার ফলে বহুদিন ধরে তিনি কষ্ট পাচ্ছিলেন। অপারেশনের পর পেটে ব্যথা আছে ঠিকই কিন্তু তিনি থামতে নারাজ। ডাক্তারদের পাশে নিয়ে ছবি পোস্ট করে প্রত্যেককে কৃতজ্ঞতা জানান ঝিলম।

আরও পড়ুন: 'আমি নিজে দেখেছি এতগুলো বছর...', কৌশানির মতে জনপ্রিয়তা ধরে রাখার ওষুধ কী?

হাতে চ্যানেল, এলোমেলো চুল, সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে তিনি এখনো শারীরিকভাবে বিধ্বস্ত। কিন্তু চেনা পরিচিত হাসি সকলকে উপহার দিতে ভোলেননি ঝিলম। ঝিলমের পাশে প্রিয় বান্ধবী পৌলোমীকেও দেখতে পাওয়া যায়। ঝিলম জানান, পৌলোমী না থাকলে হয়তো সঠিক সময়েই অপারেশন টেবিল পর্যন্ত তিনি পৌঁছাতে পারতেন না। এছাড়াও তিনি প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন যারা এই কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন শুভাকাঙ্ক্ষী হয়ে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks