...
...
Next Story

Jishu Sengupta: 'কোনও রঙ চাই না আমরা...', নতুন সরকারের থেকে আর কী দাবি যিশুর?

Jishu Sengupta: ১৫ বছরের রাজনৈতিক পালাবদলের পর ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা-অভিনেত্রী নতুন সরকারের কাছে বারবার দাবি করেছেন, আগামী দিনে যেন রাজনীতি মুক্ত ইন্ডাস্ট্রি দেখতে পান সকলে। ব্যান কালচার মুক্ত একটা ইন্ডাস্ট্রি সকলেই চান।

Updated on: Jun 4, 2026, 17:23:00 IST
Advertisement

Jishu Sengupta: ১৫ বছরের রাজনৈতিক পালাবদলের পর ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা-অভিনেত্রী নতুন সরকারের কাছে বারবার দাবি করেছেন, আগামী দিনে যেন রাজনীতি মুক্ত ইন্ডাস্ট্রি দেখতে পান সকলে। ব্যান কালচার মুক্ত একটা ইন্ডাস্ট্রি সকলেই চান। দেব থেকে প্রসেনজিৎ, প্রথম সারির প্রায় প্রত্যেক তারকাই এই বিষয়ে কথা বলেছেন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন যিশু সেনগুপ্ত।

নতুন সরকারের থেকে কী দাবি যিশুর?
নতুন সরকারের থেকে কী দাবি যিশুর?

সম্প্রতি ‘ব্রাউন’ ছবির প্রচারে ব্যস্ত যিশু। এছাড়াও কিছুদিনের মধ্যেই বড় পর্দায় মুক্তি পাবে যিশু অভিনীত এবং প্রযোজিত ছবি ‘অভিমান’। তাহলে বোঝাই যাচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত অভিনেতা। সম্প্রতি ছবির প্রচারের উদ্দেশ্যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অভিনেতা আর সেখানেই তিনি জানান নতুন সরকারের থেকে আগামী দিনে কী চান তিনি।

আরও পড়ুন: স্বামীর মৃত্যুতে বিলাপ নয়, বরং প্রতিশোধের আগুনে সবকিছু ছারখার করবে চার ‘কুইনস’

যিশুর মন্তব্য অনুযায়ী, তিনি প্রথমেই চান একটি রাজনীতিমুক্ত ইন্ডাস্ট্রি। সিনেমা অথবা চলচ্চিত্র জগৎ যেহেতু শিল্পীর জায়গা, সেখানে যাতে কোনও রাজনৈতিক রঙের ব্যাপার না থাকে এটাই তাঁর প্রধান চাওয়া। লাল, নীল, হলুদ সবুজ, শিল্পীদের সব রকম রঙ নিয়ে বাঁচতে দেওয়া হোক, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে কিন্তু তার প্রভাব কোনওভাবেই যাতে কাজের ওপর না পড়ে, এইটুকুই আশা রাখেন অভিনেতা।

আরও পড়ুন: মহুয়ার বায়োপিকে থাকবেন অর্পণ, কোন চরিত্রে ধরা দেবেন তিনি?

নিউজ এইট্টিন বাংলার সঙ্গে কথোপকথন চলাকালীন একটি পুরনো ঘটনার কথা তুলে ধরেন যিশু যার মাধ্যমে তিনি বোঝাতে চান, আগেও শিল্পীদের মধ্যে রাজনৈতিক মতভেদ ছিল কিন্তু তার প্রভাব কখনও পড়েনি ইন্ডাস্ট্রিতে। অভিনেতার কথায়, অনেক বছর আগে যখন টেকনিশিয়ান স্টুডিও বন্ধ হয়ে যাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল তখন রাইটার্স বিল্ডিং-এর সামনে টানা তিন দিন ধর্না দিয়েছিলেন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলীরা।

সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বসুর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্যক্তিগতভাবে বামপন্থী হলেও সেই সময় তিনি ছিলেন শুধুমাত্র একজন অভিনেতা। নিজের দাবি নিয়ে তাই তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতেও পিছপা হয়নি তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks