...
...
Next Story

Joar Bhata: একসঙ্গে বিপদে উজি-নিশা, দুই বোনকে প্রাণে মেরে খেলার ষড়যন্ত্র করল কে?

Joar Bhata: জোয়ার ভাঁটা ধারাবাহিকের গল্পে কিছুদিন আগেই দেখতে পাওয়া যাচ্ছিল নিশাকে গুলি করে মেরে দিতে চাইছে ঋষি। কিন্তু পরবর্তীকালে বোঝা গেল ঋষি নয় বরং ঋষির রূপ ধরে অন্য একজন এসেছিল নিশাকে শেষ করে দিতে। কিন্তু এবার শুধুমাত্র একা নিশা বিপদে নয়, বিপদে পড়েছে উজিও।

Published on: May 18, 2026 02:07 PM IST
Advertisement

Joar Bhata: জোয়ার ভাঁটা ধারাবাহিকের গল্পে কিছুদিন আগেই দেখতে পাওয়া যাচ্ছিল নিশাকে গুলি করে মেরে দিতে চাইছে ঋষি। কিন্তু পরবর্তীকালে বোঝা গেল ঋষি নয় বরং ঋষির রূপ ধরে অন্য একজন এসেছিল নিশাকে শেষ করে দিতে। কিন্তু এবার শুধুমাত্র একা নিশা বিপদে নয়, বিপদে পড়েছে উজিও।

একসঙ্গে বিপদে উজি-নিশা
একসঙ্গে বিপদে উজি-নিশা

ধারাবাহিকের নতুন যে প্রোমোটি প্রকাশে এসেছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, উজি আর নিশা দুজনেই একটা বড় ঘরের মধ্যে আটকে রয়েছে। দুজনেরই হাত চেয়ারে বাঁধা। কিন্তু কেন তাদের ধরে রাখা হয়েছে? এর পেছনে রয়েছে কে?

আরও পড়ুন: পুলিশ অফিসার থেকে গোয়েন্দা, ‘তারকাটা’ বিক্রমের সব ভুলে যাওয়ার রহস্য কী?

এরপরই দেখতে পাওয়া যায় ঋষির বোন বিয়ের পিঁড়িতে বসে রয়েছে। কিন্তু যার সঙ্গে বিয়ে হচ্ছে সে সুবিধের মানুষ নয়। কিন্তু উজিকে ভুল বুঝে বিয়ের পিঁড়িতে বসেছে ঋষির বোন। এদিকে উজিকে বারবার ফোন করেও পায় না ঋষি। চিন্তা করতে থাকে ঋষির মাও।

আরও পড়ুন: '১২ বছর ধরে টানা আমি...', খাবার খাওয়ার ব্যাপারে কোন নিয়ম মেনে চলেন শোলাঙ্কি?

কিন্তু এই বিপদ থেকে কিভাবে নিজেদের রক্ষা করবে উজি- নিশা? দুই বোনকে শেষ করে দেওয়ার পেছনে কারণ কি? নিশা বলে সে প্রাণ থাকতে বোনকে মরতে দেবে না কিন্তু অন্যদিকে উজি চিন্তা করে কি করে সে ননদকে বাঁচাবে।

জোয়ার ভাঁটা সিরিয়াল প্রথম থেকেই টিআরপি তালিকায় বেশ ভালো নম্বর করে। ধারাবাহিকের গল্প থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীদের অভিনয় বেশ মুগ্ধ করে দর্শকদের। এবার ধারাবাহিকের গল্পের মোড় কোন দিকে ঘুরবে সেটাই এখন দেখার।ধারাবাহিকের এই ব্লকবাস্টার পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে আগামী ২২ মে, জি বাংলার পর্দায় শুধুমাত্র রাত নটায়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe