...
...
Next Story

Joar Bhata: একসঙ্গে তিন তিনটে ঋষি! ‘হাইট মিললো কি করে'? প্রমো দেখে প্রশ্ন নেট পাড়ার?

Joar Bhata: যতদিন যাচ্ছে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের গল্পের প্রতি দর্শকদের আকর্ষণ যেন ধীরে ধীরে বেড়েই চলেছে। কিছুদিন আগেই দেখানো হয়েছিল ঋষির বোন খেয়ার বিয়ে হয়েছে।

Published on: Jun 4, 2026, 19:16:00 IST
Advertisement

Joar Bhata: যতদিন যাচ্ছে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের গল্পের প্রতি দর্শকদের আকর্ষণ যেন ধীরে ধীরে বেড়েই চলেছে। কিছুদিন আগেই দেখানো হয়েছিল ঋষির বোন খেয়ার বিয়ে হয়েছে। হাজার চেষ্টা করার পরেও খেয়ার এই বিয়ে আটকাতে পারেনি উজি বা নিশা কেউই। কিন্তু বিয়ের পর থেকে বোনকে সবদিক থেকে সামলে রাখার চেষ্টা করছে ঋষি।

একসঙ্গে তিন তিনটে ঋষি!
একসঙ্গে তিন তিনটে ঋষি!

কিন্তু এই যুদ্ধে ঋষি একা নয়, সঙ্গে রয়েছে উজি আর নিশাও। সায়ন্তনের হাত থেকে খেয়াকে বাঁচাতে তাই ঋষির বেশ ধরে এবার মাঠে নামল উজি আর নিশা। জোয়ার ভাটা ধারাবাহিকের এই টানটান দুই দিন দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলায় আগামী ৫ এবং ৬ জুন।

আরও পড়ুন: স্বামীর মৃত্যুতে বিলাপ নয়, বরং প্রতিশোধের আগুনে সবকিছু ছারখার করবে চার ‘কুইনস’

তবে একদিকে যেমন এই প্রমো দেখে বেশ খুশি হয়েছেন দর্শকরা তেমন অন্যদিকে একটা বিষয় নিয়ে দর্শকদের মনে তৈরি হয়েছে দ্বন্দ্ব। মুখোশ পড়ে হাইট বডি কি করে সবকিছু ঋষির মতো হয়ে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেট পাড়ার একাংশ।

আরও পড়ুন: মহুয়ার বায়োপিকে থাকবেন অর্পণ, কোন চরিত্রে ধরা দেবেন তিনি?

প্রসঙ্গত, চলতি সপ্তাহের টিআরপি তালিকায় একেবারে প্রথম জায়গায় নাম করে নিয়েছে ‘জোয়ার ভাঁটা’। তার মধ্যেই ধারাবাহিকের নতুন প্রোমো দেখে দর্শকদের যেভাবে উত্তেজনা তুঙ্গে, তাতে মনে হচ্ছে আগামী দিনেও এই ধারাবাহিকটি নিজের প্রথম স্থানের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks