...
...
Next Story

Joar Bhata: ঋশির হাতে খুন হবে নিশা! উজির জীবনে এল এ কেমন দিন?

Joar Bhata: শুরুর দিন থেকেই একের পর এক চমক দিয়ে এসেছে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকটি। এবার এই গল্পে এলো এমন একটি ট্র্যাক, যা আগামী দিনে ধারাবাহিকের জনপ্রিয়তা আরও কিছুটা বাড়িয়ে তুলবে।

Published on: May 6, 2026, 17:06:24 IST
Advertisement

Joar Bhata: শুরুর দিন থেকেই একের পর এক চমক দিয়ে এসেছে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকটি। বাবার মৃত্যু থেকে শুরু করে লুকিয়ে উজির বিয়ে, পরে সবকিছু জানাজানি হয়ে যাওয়া এবং তারপর সবশেষে ঋষির উজিকে মেনে নেওয়া। জোয়ার ভাঁটা ধারাবাহিকটি প্রথম দিন থেকেই আকর্ষণীয় গল্পের হাত ধরে দর্শকদের মন জয় করে রেখেছে। এবার এই গল্পে এলো এমন একটি ট্র্যাক, যা আগামী দিনে ধারাবাহিকের জনপ্রিয়তা আরও কিছুটা বাড়িয়ে তুলবে।

ঋশির হাতে খুন হবে নিশা!
ঋশির হাতে খুন হবে নিশা!

নতুন প্রমো প্রসঙ্গে

ধারাবাহিকে যে নতুন প্রমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, নিশার বাগদানের অনুষ্ঠান নিয়ে সবাই ব্যস্ত কিন্তু অনুষ্ঠানে নিশাকে দেখতে পাওয়া যাচ্ছে না। উজি চিন্তা করলেও জিৎ বসু বলে ঋষি নিশাকে আনতে গিয়েছে তাই চিন্তা করার কোনও কারণ নেই। কিন্তু দিদির আসতে দেরি হতে দেখে স্বাভাবিকভাবেই চিন্তা করতে থাকে উজি।

আরও পড়ুন: ভোটে জিতেই আবার হাওয়া বদল রুদ্রনীলের! পাশে পেলেন পরমব্রতকে

এদিকে গল্পের অন্য ট্র্যাকে দেখতে পাওয়া যাচ্ছে এটি বহু দলের ছাদের উপর দাঁড়িয়ে রয়েছে নিশা এবং ঋষি। নিশার দিকে বন্দুক তাক করে রেখেছে ঋষি। ঋষির মনে হয় উজির সব থেকে বড় ক্ষতি করে দেবে নিশা তাই তার আগেই তাকে শেষ করে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে সে।

ধারাবাহিকের এই নতুন প্রমো প্রকাশে আসতেই দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা দেখতে পাওয়া গিয়েছে। আগামী দিনের এই পর্বগুলিতে যাতে জিৎ এবং নিশাকে বেশি করে প্রকাশ করা যায় তার জন্য অনুরোধ করা হয়েছে দর্শক মহলের তরফ থেকে। তবে এই প্রমো দেখে অনেকেই আবার ভাবছেন ঋষির বেশি পাকামি, কোনও প্রয়োজন নেই নিশাকে মারতে যাওয়ার, এ যেন মায়ের থেকে মাসির দরদ বেশি!

আরও পড়ুন: এক সময় সহ্য করেছিলেন অপমান, বাংলায় ‘বেঙ্গল ফাইলস’ রিলিজের আবেদন করলেন সৌরভ

‘জোয়ার ভাটা’ ধারাবাহিকের এই টানটান তিন দিনের পর্ব আপনি দেখতে পাবেন আগামী ৭ মে থেকে ৯ মে পর্যন্ত। ধারাবাহিকটি সম্প্রচারিত হয় ঠিক রাত ৮:৪৫ মিনিটে। উজির জীবনের এই পরিবর্তন দেখার জন্য তাই চোখ রাখতেই হবে জি বাংলার পর্দায়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe