...
...
Next Story

Jojo Mukherjee: সাদাকালো ছবিতে ছোট্ট শিশুটি আজকের জনপ্রিয় শিল্পী, অর্ধেক মানুষই চিনতে পারেননি!

Jojo Mukherjee: ছোটবেলার ছবি দেখলেই মনে পড়ে যায় অনেক এমন স্মৃতি যা আপনার মুখে হাসি ফুটিয়ে তোলে। বোঝাই যায় না যে, যিনি ছবিটি পোস্ট করেছেন বা শেয়ার করেছেন তার ছোটবেলার ছবিই সেটি। অনেকে আবার ভুল করে অন্য কারও সঙ্গে গুলিয়েও ফেলেন, সেটাই সম্প্রতি ঘটেছে এক শিল্পীর ছোটবেলার ছবি শেয়ার করাতে।

Published on: Apr 22, 2026, 10:58:49 IST
Advertisement

Jojo Mukherjee: ছোটবেলার ছবি দেখলেই মনে পড়ে যায় অনেক এমন স্মৃতি যা আপনার মুখে হাসি ফুটিয়ে তোলে। তবে ছোটবেলার স্মৃতি অমলিন থাকলেও ছোটবেলার ছবির সঙ্গে বর্তমান ছবির কিন্তু অনেক সময় মিল পাওয়া যায় না। বোঝাই যায় না যে, যিনি ছবিটি পোস্ট করেছেন বা শেয়ার করেছেন তার ছোটবেলার ছবিই সেটি। অনেকে আবার ভুল করে অন্য কারও সঙ্গে গুলিয়েও ফেলেন, সেটাই সম্প্রতি ঘটেছে এক শিল্পীর ছোটবেলার ছবি শেয়ার করাতে।

সাদাকালো ছবিতে ছোট্ট শিশুটি আজকের জনপ্রিয় শিল্পী
সাদাকালো ছবিতে ছোট্ট শিশুটি আজকের জনপ্রিয় শিল্পী

সোশ্যাল মিডিয়ায় অনেকেই ছোটবেলার স্মৃতি অথবা ছবি শেয়ার করে থাকেন তেমনি এক জনপ্রিয় শিল্পী শেয়ার করেছেন নিজের ছোটবেলার ছবি। সাদাকালো ছবিতে দেখা যাচ্ছে, একটি শিশু দুষ্টু মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে। তার চোখই যেন সব কথা বলে দিচ্ছে।

আরও পড়ুন: 'আমি বলিনি আমার কেরিয়ার শেষ...', ব্যক্তিগত কথোপকথন ফাঁস হতেই রেগে কাঁই শ্বেতা

ছবিটি জিনিস শেয়ার করেছেন তিনি আর অন্য কেউ নন, জনপ্রিয় সঙ্গীতশিল্পী জোজো। যদিও তিনি ক্যাপশনে এটা লেখেননি যে এই ছবিটি তাঁরই ছোটবেলার ছবি। তিনি ক্যাপশনে শুধু লিখেছেন, ‘এটা কে দুষ্টু টা।’ ফলে অনেকেই বুঝতে পারেন নি যে এটি জোজোর ছোটবেলার ছবি।

জোজোর ছোটবেলার ছবির সঙ্গে অনেকেই কাঞ্চন মল্লিকের ছোটবেলা গুলিয়ে ফেলেছেন। একজন লিখেছেন, ‘আমি ভাবলাম কাঞ্চন মল্লিকের ছোটবেলার ছবি।’ অন্য একজন লিখেছেন, ‘এটা আপনি? আমি ভেবেছিলাম কাঞ্চন মল্লিক!’ অনেকে আবার কাঞ্চনের মেয়ের ছবির সঙ্গেও জোজোর ছোটবেলার ছবির তুলনা করেছেন।

আরও পড়ুন: 'বিপদে না পড়লে বোঝা যায় না...', শ্যামৌপ্তির সঙ্গে সম্পর্কের সমীকরণ প্রসঙ্গে রণজয়

জোজো প্রসঙ্গে

মাত্র ১৮ বছর বয়সে কিংশুক মুখোপাধ্যায়ের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন জোজো। স্বামীর সঙ্গে লং ডিস্টেন্সে থাকেন শিল্পী। যদিও সুযোগ পেলেই তিনি স্বামীর সঙ্গে দেখা করতে ছুটে যান পাহাড়ে। জোজোর বড় মেয়ে বাজো এই মুহূর্তে বেঙ্গালুরুতে কর্মরতা। ছোট ছেলে আদি থাকে মায়ের সঙ্গেই। গর্ভধারিনী মা না হলেও ছোট সন্তানকে মায়ের স্নেহেই বড় করছেন জোজো।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks