...
...
Next Story

'এগুলো ও না করলেও পারত', স্বস্তিকার সঞ্চালনা নিয়ে মত প্রকাশ করলেন জোজো

দীর্ঘ ১০ বছর রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনা দেখার পর যখন দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব দেন স্বস্তিকা মুখোপাধ্যায়, তখন প্রাথমিকভাবে অনেকেই মনে করেছিলেন হয়তো তিনি রচনার জায়গা নিয়ে নিতে পারবেন না। কিন্তু সকলকে ভুল প্রমাণ করে দিয়ে স্বস্তিকা যেভাবে সামলাচ্ছেন তা দেখে সকলে মুগ্ধ।

Published on: Sep 8, 2026, 17:00:47 IST
Advertisement

দীর্ঘ ১০ বছর রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনা দেখার পর যখন দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব দেন স্বস্তিকা মুখোপাধ্যায়, তখন প্রাথমিকভাবে অনেকেই মনে করেছিলেন হয়তো তিনি রচনার জায়গা নিয়ে নিতে পারবেন না। কিন্তু সকলকে ভুল প্রমাণ করে দিয়ে স্বস্তিকা যেভাবে সামলাচ্ছেন তা দেখে সকলে মুগ্ধ।

স্বস্তিকার সঞ্চালনা নিয়ে মত প্রকাশ করলেন জোজো
স্বস্তিকার সঞ্চালনা নিয়ে মত প্রকাশ করলেন জোজো

তবে এই বছর দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানের আরও একটি পরিবর্তন হয়েছে সেটি হল নতুন দিদি নাম্বার ওয়ানের গান গেয়েছেন জোজো। তাই এই নতুন দিদি নাম্বার ওয়ান জোজোর কাছে যে ভীষণ স্পেশাল সেটা বলাই বাহুল্য। আরও একটি কারণে স্পেশাল সেটি হল গানটি যখন রেকর্ডিং হয়েছিল তখন জোজো বাড়িতেই থাকতেন বেশিরভাগ সময়, কারণ তখন অপারেশন হয়েছিল তাঁর। সংগীত শিল্পীর কথায়, বাড়িতে রীতিমতো রেকর্ডিং স্টুডিও তৈরি করে ফেলেছিলেন সেই সময়।

আরও পড়ুন: খাওয়ার টাকাটুকু ছিল না, যিশুকে বড় পর্দায় প্রথম ব্রেক দিয়েছিলেন কে?

তবে দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি স্বস্তিকাকে পাশে নিয়ে তাঁর সঞ্চালনার প্রশংসায় পঞ্চমুখ হতে ভোলেননি জোজো। তিনি বলেন, ‘আমার অসম্ভব ভালো লাগছে স্বস্তিকাকে। স্বস্তিকা এতটাই আন্তরিক যে সেটা সকলের মন ছুঁয়ে দিয়েছে। অনেক সময় এমনও হয় যে, ও অতিরিক্ত আন্তরিক হয়ে যায়। যেটা দেখে আমার মনে হয় যে ও এতটা না করলেও পারতো।’

জোজো আরও বলেন,' তবে এই আন্তরিক জিনিসটাই মানুষকে আরও বেশি আকর্ষণ করে। স্বস্তিকা মন থেকেই এতটা আন্তরিক বলেই আজ ও সকলের মনে জায়গা করে নিতে পেরেছে। যদিও আমার প্রত্যেকদিন রাতে দেখা হয় না কারণ সকালে আমার স্কুল থাকে। তাই আমি সকালবেলা দেখেই প্রত্যেকদিন।'

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe