Jowar Bhanta: যে অপরাধের পথে একদিন হেঁটেছিল নিশা, সেই পথ থেকেই এবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় শুধুমাত্র ভালোবাসার জন্য। জিৎ বসুকে ভালবেসে নতুন জীবন বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয় নিশা। কিন্তু নিশার জীবন কি এতটাই সুখকর হবে? ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের যে নতুন প্রমো মুক্তি পেল তা দেখে একবার হলেও চমকে যেতেই হয়।

‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখতে পাওয়া যাচ্ছে জিৎ বসুকে বিয়ে করার আগে উজি নিশাকে বলে এতদিন যে পথে সে হেঁটেছিল, সেই পথ যেন সে ছেড়ে দেয়। একদম নতুন একজন মানুষের যেন সে নিজেকে পরিবর্তন করে ফেলে। এই প্রথম মনের কথা একেবারে মেনে নেয় নিশা।
আরও পড়ুন: অসুস্থতার ভুয়ো খবরে জেরবার দেবপ্রতিম, ক্ষোভ উগরে দিলেন সোশ্যাল মিডিয়ায়
কিন্তু বিয়ের দিন আচমকা দেখতে পাওয়া যায় সেখানে চলে আসে পুলিশ। রেজিস্ট্রি সম্পন্ন হতেই যখন উজি জিৎ বসুকে ধন্যবাদ জানায় তার দিদির জীবন নতুন করে গড়ে তোলার জন্য। ঠিক তখনই জিৎ বলে, সে নিশাকে ভালোবাসে ঠিকই কিন্তু মহারানীর কাছে কিছুতেই হারতে পারবে না সে।
বিয়ের আসরে দাঁড়িয়ে থাকা পুলিশ জোর করে নিয়ে যায় নিশাকে। কিন্তু এই অপমান কিছুতেই সহ্য করতে পারে না নিশা। সে এই সবকিছুর জন্য উজিকে দায়ি করে। উজির সঙ্গে রক্তের সম্পর্ক শেষ করে দেয় নিশা। প্রতিশোধের আগুনে জ্বলে তাহলে এবার নতুন কোন বিপদে ডেকে আনবে নিশা? এবার তো সে আগের থেকে অনেক বেশি ভয়ংকর হয়ে উঠবে, তাহলে এই যুদ্ধ কি হয়ে উঠবে আরও বেশি কঠিন?
আরও পড়ুন: আইনি বিপাকে শিলাজিৎ, কী অভিযোগ গায়কের বিরুদ্ধে?
‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের এই দুর্দান্ত দুইদিন দেখার জন্য আপনাকে চোখ রাখতে হবে আগামী ১৬ এবং ১৭ জুন শুধুমাত্র জি বাংলার পর্দায়। নিশা এবং উজির জীবনের এই নতুন যুদ্ধ তাদের দুজনকে কোথায় নিয়ে যাবে, তা নিয়েই চলবে আগামী পর্বের গল্প।