...
...
Next Story

Jowar Bhata: উল্টো রথের আগেই দিদিকে বাঁচাতে উজির পাল্টা চাল, শাস্তি পাবে অপরাধী?

Jowar Bhata: উজি আর নিশা, দুই বোনের হাজার মতবিরোধ হলেও তারা একে অপরের শক্তি। এই শক্তিকেই নষ্ট করার জন্য শত্রুরা একটি বিশাল বড় ষড়যন্ত্রের রচনা করে। নিশার হাতে উজি খুন হয়ে যাবে, এমন প্ল্যান করে তারা। যে বাড়ি বোম দিয়ে উড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল নিশা, সেই বাড়িতেই উজিকেও ডেকে পাঠানো হয়েছিল।

Published on: Jul 18, 2026, 14:26:50 IST
Advertisement

Jowar Bhata: উজি আর নিশা, দুই বোনের হাজার মতবিরোধ হলেও তারা একে অপরের শক্তি। এই শক্তিকেই নষ্ট করার জন্য শত্রুরা একটি বিশাল বড় ষড়যন্ত্রের রচনা করে। নিশার হাতে উজি খুন হয়ে যাবে, এমন প্ল্যান করে তারা। যে বাড়ি বোম দিয়ে উড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল নিশা, সেই বাড়িতেই উজিকেও ডেকে পাঠানো হয়েছিল।

উল্টো রথের আগেই দিদিকে বাঁচাতে উজির পাল্টা চাল
উল্টো রথের আগেই দিদিকে বাঁচাতে উজির পাল্টা চাল

নিশার হাতে উজির খুন হয়ে গিয়েছে, এমন খবর চাউর হতেই সকলের সামনে ভিলেন হয়ে যায় নিশা। কিন্তু এদিকে সকলকে অবাক করে দিয়ে আবার ফিরে আসে উজি। কিন্তু সে ধরা দেয় না কারও কাছে। একমাত্র দিদির কাছে গিয়ে সে সবকিছু সত্যিই জেনে নেয়। এরপর সে ছক করতে থাকে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য।

আরও পড়ুন: এবার ওয়েব সিরিজে নন্দিনী! তবে কি শেষ ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের পথ চলা?

এদিকে ঋষি রথ যাত্রায় ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে তার কাছে উজিকে ফিরিয়ে দেয় ঠাকুর। রথের দড়িতে টান পড়তেই ঠিক সেই সময় সেখানে আসে উজি। সায়ন্তনকে রথের পেছনে বেঁধে রথের দড়িতে টান দেয় সে। উজিকে দেখে অবাক হয়ে যায় ঋষি। সে বুঝতে পারে, নিশা নয় এর পেছনে রয়েছে অন্য বড় মাথা।

আরও পড়ুন: যে কোনও মূল্যে রাখতে হবে কথা, বোনকে বাঁচাতে কী করবেন মধুমিতা?

প্রসঙ্গত, ধারাবাহিকের এই স্পেশাল এপিসোড দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলায় আগামী ১৮ থেকে ২৪ জুলাই অর্থাৎ সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত। উল্টো রথের আগেই উজির এই উল্টো চাল দেখার জন্য অপেক্ষা আর কয়েক ঘণ্টার।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks