...
...
Next Story

কাঁধে চোট পেলেন জুনিয়ার এনটিআর, বিশ্রামের পরামর্শ চিকিৎসকের, কবে ফিরবেন কাজে?

এই মুহূর্তে প্রশান্ত নীল পরিচালিত ড্রাগন ছবির শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন জুনিয়ার এনটিআর। কিন্তু এর মাঝেই আচমকা কাঁধে চোট লাগে অভিনেতার। এই মুহূর্তে চিকিৎসকদের পরামর্শ মতো বিশ্রামে থাকতে হবে তাঁকে।

Published on: Jul 28, 2026, 14:30:13 IST
Advertisement

এই মুহূর্তে প্রশান্ত নীল পরিচালিত ‘ড্রাগন’ ছবির শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন জুনিয়ার এনটিআর। কিন্তু এর মাঝেই আচমকা কাঁধে চোট লাগে অভিনেতার। এই মুহূর্তে চিকিৎসকদের পরামর্শ মতো বিশ্রামে থাকতে হবে তাঁকে। যদিও ইতিমধ্যেই অভিনেতার টিম থেকে একটি বিবৃতি প্রকাশ করে অনুরাগীদের উদ্বেগ না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

কাঁধে চোট পেলেন জুনিয়ার এনটিআর
কাঁধে চোট পেলেন জুনিয়ার এনটিআর

বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যায় আচমকা চোট পান অভিনেতা। এর পরেই অভিনেতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসক যে মধুসূদন রাও এবং চিকিৎসক আর এ পূর্ণচন্দ্র তেজস্বীর চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা। আপাতত ৬ থেকে ৮ সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে। পুরোপুরি সুস্থ হওয়ার পরেই তিনি আবার ফিরতে পারবেন কাজে।

আরও পড়ুন: শ্রাবণের দ্বিতীয় সোমবারে উজ্জয়নীতে সস্ত্রীক জিৎ, ছবির সাফল্য কামনায় দিলেন পুজো

বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই মুহূর্তে অভিনেতা শারীরিক অবস্থার উপর করা নজরে রাখছেন চিকিৎসকরা। আগামী দিনে জুনিয়ার এনটিআর কেমন আছেন, সেটার আপডেটও প্রকাশ করা হবে। আপাতত অনুরাগীদের উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ড্রাগন প্রসঙ্গে

প্রশান্ত নীল পরিচালিত এবং জুনিয়র এনটিআর অভিনীত এই ছবিটি বহুদিন ধরে বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ছিল। অবশেষে চলতি বছরের মে মাসে অভিনেতার জন্মদিনে এই ছবিটির প্রথম ঝলক প্রকাশে আসে। ছবিটি ২০২৭ সালের ১১ জুন বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা।

ছবিটির ঘোষণা হয়েছিল ২০২২ সালে। ২০২৫ সালের ৯ অ গস্ট ছবিটির শ্যুটিং শুরু হয় হায়দরাবাদে। এই ছবিতে জুনিয়র এনটিআর ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, রুক্মিণী বসন্ত, খুশবু সুন্দর, বিজু মেনন, আশুতোষ রানা, গুরু সোমসুন্দর, অংশুমান পুষ্কর সহ আরও অনেকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks