একদিকে কলকাতায় মেসিকে দেখতে এসে ক্ষুব্ধ দর্শকরা ঠিক সেই একই দিনে আগরতলায় ঘটে গেল আরও একটি দুর্ঘটনা। জনপ্রিয় গায়ক জুবিন নৌটিয়ালকে দেখার জন্য ভিড় করেছিলেন আগরতলাবাসী। কিন্তু যে পরিমাণ দর্শক এসেছিলেন গান শুনতে, সেই ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আয়োজকদের।

একটা সময় বিশৃঙ্খলা এতটাই চরম আকার ধারণ করে যে ভিড় সামলাতে মাঠে নামতে হয় পুলিশকে। অভিযোগ, আয়োজকদের তরফ থেকে সেই ভাবে ব্যবস্থা নেওয়া হয়নি যার ফলে তৈরি হয়েছে সমস্যা। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে জুবিনের আসার কথা জানতেন শহরবাসী।
আরও পড়ুন: মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন করতেই মার খেতে হল অঙ্কুশকে, বাঁচাতে পারবে ঐন্দ্রিলা?
সঙ্গীতশিল্পীর আগমনের প্রচার যেমনভাবে হয়েছিল, ততটা কড়া ব্যবস্থা নিতে পারেনি আয়োজকরা। অনুষ্ঠান শুরুর আগে এত পরিমাণ শ্রোতা ভিড় জমিয়েছিলেন যে একটা সময় প্রবেশদ্বার বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু তাতে সামাল দেওয়া যায়নি পরিস্থিতি। একটা সময় হুড়োহুড়ি এতটাই ভয়ংকর আকার ধারণ করে যে প্রায় ১০ জন সাংবাদিক আহত হন।
ভিড় সামলাতে লাঠিচার্জ করতে হয় পুলিশদের। ইতিমধ্যেই সমস্ত আহতদের ভর্তি করানো হয়েছে কাছের একটি হাসপাতালে। অনুষ্ঠানে জুবিন ছাড়াও উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন আগরতলার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। খুব স্বাভাবিকভাবেই এই তারকাদের একসঙ্গে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ।
{{/usCountry}}ভিড় সামলাতে লাঠিচার্জ করতে হয় পুলিশদের। ইতিমধ্যেই সমস্ত আহতদের ভর্তি করানো হয়েছে কাছের একটি হাসপাতালে। অনুষ্ঠানে জুবিন ছাড়াও উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন আগরতলার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। খুব স্বাভাবিকভাবেই এই তারকাদের একসঙ্গে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ।
{{/usCountry}}আরও পড়ুন: মেসির সঙ্গে দেখা করতে কলকাতায় আসছেন শাহরুখ, নিজেই জানালেন সে কথা
যদিও এই প্রথমবার নয়, বিগত কিছু বছরে এমন ঘটনা বহুবার সামনে উঠে এসেছে। ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে এসে ঠিক এমনই সমস্যার সম্মুখীন হয়েছিলেন সাধারণ মানুষ। গোটা ঘটনায় চরম বিশৃঙ্খলা তৈরি হয় যদিও এই দিন কোনও দর্শকের আহত হওয়ার খবর সামনে উঠে আসেনি।