Juhi Chawla's Son: মার্কিন মুলুক থেকে গ্র্যাজুয়েট জুহি-পুত্র, কলম্বিয়া বিশ্ববিদ্য়ালয়ে পড়াশোনার খরচ শুনলে পিলে চমকাবে!

বলিউডের গ্ল্যামার দুনিয়া থেকে কিছুটা দূরেই নিজের দুই সন্তান জাহ্নবী এবং অর্জুনকে বড় করেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা। আমেরিকার ঐতিহ্যবাহী এবং অত্যন্ত ব্যয়বহুল বিশ্ববিদ্যালয় কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন (স্নাতক)-এর ডিগ্রি হাতে নিল অর্জুন। গর্বিত মা জুহি। 

Published on: May 26, 2026, 11:30:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউড সেলেবদের সন্তানদের পড়াশোনার জন্য বিদেশ পাড়ি দেওয়াটা নতুন কিছু নয়। তবে সাধারণ মানুষের কৌতূহল থাকে সবসময় একটাই— এই হাইপ্রোফাইল বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে ঠিক কত টাকা খরচ হয়? সম্প্রতি এই চর্চায় ঘি ঢাললেন অভিনেত্রী জুহি চাওলা। নিজের ছোট ছেলে অর্জুন মেহতার গ্র্যাজুয়েশন বা সমাবর্তন অনুষ্ঠানের কিছু দুর্লভ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। আমেরিকার নিউইয়র্কে অবস্থিত বিশ্বখ্যাত ‘কলম্বিয়া ইউনিভার্সিটি’ থেকে কৃতিত্বের সাথে পাস করেছেন অর্জুন। নীল গ্র্যাজুয়েশন গাউন পরা ছেলের পাশে দাঁড়িয়ে জুহির চওড়া হাসিই বলে দিচ্ছিল মা হিসেবে তিনি কতটা গর্বিত। শাহরুখ-কন্যা সুহানা খানের পর এবার জুহি-পুত্রও এই নামী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তনী হলেন। তবে এই রাজকীয় সমাবর্তনের নেপথ্যে যে খরচের খতিয়ান রয়েছে, তা সাধারণ মানুষের মধ্যবিত্ত সাধ্যের এক্কেবারে বাইরে!

মার্কিন মুলুক থেকে গ্র্যাজুয়েট জুহি-পুত্র, কলম্বিয়াতে পড়াশোনার খরচ পিলে চমকাবে!
মার্কিন মুলুক থেকে গ্র্যাজুয়েট জুহি-পুত্র, কলম্বিয়াতে পড়াশোনার খরচ পিলে চমকাবে!

কত খরচ এই কলম্বিয়া ইউনিভার্সিটিতে?

আমেরিকার নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত এই কলম্বিয়া ইউনিভার্সিটি বিশ্বের অন্যতম প্রিমিয়াম এবং ব্যয়বহুল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। অর্জুনের এই গ্র্যাজুয়েশনের ডিগ্রির পেছনে ঠিক কত টাকা খরচ হয়েছে, তার একটা আনুমানিক হিসেব নিচে দেওয়া হলো:

বাৎসরিক টিউশন ফি (Tuition Fees): কলম্বিয়া ইউনিভার্সিটিতে আন্ডারগ্র্যাজুয়েট বা স্নাতক স্তরের শুধুমাত্র পড়াশোনার খরচ প্রতি বছর প্রায় ৬৫,০০০ থেকে ৬৮,০০০ মার্কিন ডলার।

থাকা-খাওয়ার খরচ (Room & Board): নিউইয়র্কের মতো মহার্ঘ্য শহরে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকা এবং খাওয়ার জন্য প্রতি বছর গুনতে হয় আরও প্রায় ১৬,০০০ থেকে ১৮,০০০ মার্কিন ডলার।

অন্যান্য খরচ: বইপত্র, স্বাস্থ্যবিমা এবং অন্যান্য আনুষঙ্গিক ফি মিলিয়ে বছরে আরও প্রায় ৫,০০০ থেকে ৭,০০০ মার্কিন ডলার পকেট থেকে খসে।

এক নজরে মোট খরচ: সব মিলিয়ে কলম্বিয়া ইউনিভার্সিটিতে একজন শিক্ষার্থীর পড়াশোনা ও থাকার জন্য প্রতি বছর খরচ হয় প্রায় ৮8,০০০ থেকে ৯০,০০০ মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় বছরে প্রায় ৭৩ থেকে ৭৫ লক্ষ টাকা!

অর্থাৎ, ৪ বছরের একটি সম্পূর্ণ স্নাতক বা গ্র্যাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করতে একজন ভারতীয় পড়ুয়ার খরচ দাঁড়ায় প্রায় ৩ কোটি টাকার কাছাকাছি!

ছবিতে ধরা দিল ‘মেহতা’ পরিবার:

শিল্পপতি জয় মেহতা এবং জুহি চাওলার ছেলে অর্জুন প্রথম থেকেই লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন। তাই জুহির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও তাঁর ছবি খুব একটা দেখা যায় না। এদিন সমাবর্তন মঞ্চের বাইরে দিদি জাহ্নবী মেহতা, বাবা জয় মেহতা এবং মা জুহির সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা গেল অর্জুনকে। জুহি ক্যাপশনে লিখেছেন, “আজকের দিনটা শুধুই অর্জুনের। তোমার এই সাফল্যে আমরা সবাই অত্যন্ত গর্বিত।”

বলিউডের শাহরুখ খান থেকে শুরু করে অনিল কাপুর— জুহির এই পোস্টে বলিপাড়ার তারকারা শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন। জুহি-পুত্রের এই সাফল্যে যেমন প্রশংসা কুড়াচ্ছে নেটপাড়ায়, তেমনই ৩ কোটি টাকার এই রাজকীয় গ্র্যাজুয়েশন ডিগ্রি মিডিয়ার চর্চায় এক নতুন মাত্রা যোগ করেছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More