Kamala Nibas: বিয়ের দিনই ঘটল অঘটন! তবে কি সাগরের সঙ্গে পথ চলার স্বপ্ন অধরাই থেকে গেল পল্লবীর?
Kamala Nibas: খুব সম্প্রতি জি বাংলায় শুরু হয়েছে কমলা নিবাস ধারাবাহিকটি। দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্তের অসাধারণ অভিনয়ে ইতিমধ্যেই সকলের মন জয় করে নিয়েছে। আপাতত ধারাবাহিকের গল্প অনুযায়ী সাগর এবং পল্লবীর বিয়ে নিয়ে মেতে রয়েছে গোটা পরিবার।
Kamala Nibas: খুব সম্প্রতি জি বাংলায় শুরু হয়েছে ‘কমলা নিবাস’ ধারাবাহিকটি। দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্তের অসাধারণ অভিনয়ে ইতিমধ্যেই সকলের মন জয় করে নিয়েছে। আপাতত ধারাবাহিকের গল্প অনুযায়ী সাগর এবং পল্লবীর বিয়ে নিয়ে মেতে রয়েছে গোটা পরিবার। যেহেতু সাগরের এটি দ্বিতীয় বিয়ে তাই প্রথমে সকলে আপত্তি জানালেও পড়ে পল্লবীর কথা ভেবে সকলে রাজি হয়ে যান।
সাগরের সঙ্গে পথ চলার স্বপ্ন অধরাই থেকে গেল পল্লবীর?
পল্লবীর কুষ্টিতে দোষ আছে, তাই কিছুতেই হচ্ছিল না পল্লবীর বিয়ে। পল্লবীর বাবা-মা সম্বন্ধ করার চেষ্টা করলেও পাত্রপক্ষ মেয়ের কুষ্ঠিতে দোষ আছে একথা শুনেই বিয়ের জন্য মানা করে দেয়। এই সব কিছুর মধ্যেই পল্লবীর অফিসের বস অর্থাৎ সাগর পল্লবীকে ভালোবেসে ফেলে এবং তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিয়ের দিন ঘটে যায় এমন একটা অঘটন, যার জন্য একেবারেই প্রস্তুত থাকে না কেউ।
‘কমলা নিবাস’ ধারাবাহিকের নতুন প্রমো মুক্তি পেয়েছে যেখানে দেখা যাচ্ছে, বিয়ের দিন কনের বেশে বরের জন্য অপেক্ষা করে পল্লবী। অন্যদিকে মাঝরাস্তায় পল্লবীর সঙ্গেই কথা বলতে বলতে গাড়ি চালায় সাগর। দুজনের মধ্যে যখন কথা চলছে তখন হঠাৎ করেই উল্টো দিক থেকে আসার একটা লরি সাগরের গাড়িতে ধাক্কা মারে।
সাগরের গাড়ি দুর্ঘটনার কথা পল্লবীর বাড়িতে এসে জানাতেই হতভম্ব হয়ে যায় পল্লবীর বাবা। পল্লবীর জীবন যেন এক মুহূর্তে থেমে যায়। এবার কী হবে পল্লবীর? সাগর কি প্রাণে বেঁচে যাবে? নাকি চিরদিনের জন্য পল্লবীকে ছেড়ে না ফেরার দেশে চলে যাবে সাগর?
‘কমলা নিবাস’ ধারাবাহিকের নতুন এই প্রমো দেখে বেশ মন খারাপ দর্শকমহলে। পরমব্রত যেন আরও বেশ কিছুদিন ধারাবাহিককে অভিনয় করেন এমনটাই দাবি দর্শকদের। অনেকে আবার পল্লবীর বিয়ে নিয়েও চিন্তিত। যদি সাগর সত্যি সত্যি মারা যায় তাহলে আগামী দিনে পল্লবীর বিয়ে কার সঙ্গে হবে সেই প্রশ্নও উঠে এসেছে দর্শক মহল থেকে।
Home/Entertainment/Kamala Nibas: বিয়ের দিনই ঘটল অঘটন! তবে কি সাগরের সঙ্গে পথ চলার স্বপ্ন অধরাই থেকে গেল পল্লবীর?