...
...
Next Story

Kamala Nibas: মিঠিকে রাস্তা থেকে উদ্ধার করল আদিত্য, পল্লবীর জীবনের সত্যি জেনে কী করবে সে?

Kamala Nibas: ‘কমলা নিবাস’ ধারাবাহিকের গল্প এখন বেশ জমজমাট হয়ে উঠেছে। সাগরের মৃত্যুর পর দর্শকরা একটু ভেঙে পড়েছিলেন ঠিকই কিন্তু এবার ধারাবাহিকের নতুন নতুন চমক দেখে সেই শোক কিছুটা সামলে উঠেছেন তাঁরা!

Published on: May 25, 2026, 18:09:47 IST
Advertisement

Kamala Nibas: ‘কমলা নিবাস’ ধারাবাহিকের গল্প এখন বেশ জমজমাট হয়ে উঠেছে। সাগরের মৃত্যুর পর দর্শকরা একটু ভেঙে পড়েছিলেন ঠিকই কিন্তু এবার ধারাবাহিকের নতুন নতুন চমক দেখে সেই শোক কিছুটা সামলে উঠেছেন তাঁরা! দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্তর দুর্দান্ত রসায়নের পাশাপাশি এই ধারাবাহিকের বাকি জুটিদেরও অভিনয় অসাধারণ।

মিঠিকে রাস্তা থেকে উদ্ধার করল আদিত্য
মিঠিকে রাস্তা থেকে উদ্ধার করল আদিত্য

ধারাবাহিক এই মুহূর্তে চলছে দুটি গল্প ধরে একদিকে যেমন বাড়ির ছোট মেয়ে ঝিনুকের বিয়ে নিয়ে তোড়জোড় শুরু করেছে পরিবারের সদস্যরা তেমন অন্যদিকে পল্লবীর জীবনও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে মিঠিকে ছাড়া পল্লবীর জীবনে একেবারেই অন্ধকার। অন্যদিকে মিঠিও মামমাম ছাড়া আর কিছুই জানে না।

আরও পড়ুন: ভালোবাসায় মাখামাখি সাহেব-সুস্মিতা, 'গরম বেড়ে গেল...' ভিডিয়ো দেখে লিখলেন রোহন

ধারাবাহিকের নতুন প্রমাণ দেখতে পাওয়া যাচ্ছে মিঠি মামমামের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। মিঠিকে বাড়িতে না পেয়ে পল্লবীকে দোষারোপ দিতে শুরু করে সাগরের বাড়ির সকলে। এদিকে মিঠি পল্লবীর খোঁজে বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। ঠিক সেই সময় আদিত্যর সঙ্গে দেখা হয়ে যায় তার।

আরও পড়ুন: রঙিন সুতোয় বোনা মেয়েবেলা, মাকে স্মরণ করে কোন স্মৃতি হাতড়ালেন চূর্ণী

মিঠির হাত ধরে যখন পল্লবীর জীবনের সত্যিটা জানতে পারবে আদিত্য তখন পল্লবীকে কী মেনে নেবে আদিত্য? আদিত্যর গোটা পরিবার কি পল্লবীর বিরুদ্ধে দাঁড়াবে নাকি মেনে নেবে আদিত্যর ভালোবাসাকে? সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন মিঠির হাত ধরেই কি পল্লবীর জীবন নতুন ভাবে সেজে উঠবে?

অন্যদিকে ঝিনুক এই মুহূর্তে নিজের বিয়ে নিয়ে ভীষণ খুশি। তবে ঝিনুকের ঘনিষ্ঠ বন্ধু আর মনের কথা জানাতে পারল না বন্ধুকে। ঝিনুকের জীবনের নতুন গল্পের পাশাপাশি পল্লবীর জীবনেরও যে নতুন গল্প শুরু হতে চলেছে তা প্রমো দেখে স্পষ্ট। এই তুলকালাম পর্ব দেখতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। আগামী ১জুন ঠিক সন্ধে ৬:৩০ মিনিটে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks