Kamala Nibas: বৌদির থেকে পল্লবীর আসল সত্যি জানল আদিত্য, কোন দিকে তাদের নিয়ে যাবে ভাগ্য?

Kamala Nibas: পল্লবীর পরিচয় না জেনেই তাকে মনে মনে ভালবেসে ফেলেছিল আদিত্য। কিন্তু ঝিনুকের বিয়েতে পল্লবীর আসল পরিচয় জেনে ভীষণভাবে চমকে যায় সে। স্বপ্নেও সে ভাবতে পারে না যে যাকে এতটা মন থেকে ভালোবেসে ছিল সে বিবাহিত। 

Published on: Jun 19, 2026, 19:51:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Kamala Nibas: পল্লবীর পরিচয় না জেনেই তাকে মনে মনে ভালবেসে ফেলেছিল আদিত্য। কিন্তু ঝিনুকের বিয়েতে পল্লবীর আসল পরিচয় জেনে ভীষণভাবে চমকে যায় সে। স্বপ্নেও সে ভাবতে পারে না যে যাকে এতটা মন থেকে ভালোবেসে ছিল সে বিবাহিত। এমনকি তার একটি বাচ্চাও আছে। বিয়ে বাড়ি থেকে এসে সবকিছু তোলপাড় করতে শুরু করে আদিত্য।

বৌদির থেকে পল্লবীর আসল সত্যি জানল আদিত্য
বৌদির থেকে পল্লবীর আসল সত্যি জানল আদিত্য

কিন্তু আদিত্যকে এই অবস্থায় দেখে পল্লবী সমস্ত সত্যি তাকে জানিয়ে দেয় তার বৌদি। বৌদি জানায়, পল্লবীর বিয়ে হয়নি অর্থাৎ পল্লবী অবিবাহিত। যে ছোট্ট মেয়েটিকে আদিত্য চেনে সে পল্লবী নিজের মেয়ে নয় বরং পল্লবীর সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল তার মেয়ে। বৌদির মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় আদিত্য।

আরও পড়ুন: ওটিটি কাঁপাতে আসছেন মৈনাক, প্রেমের গল্পে কার বিপরীতে বাঁধবেন জুটি?

বৌদির থেকে সব সত্যি কথা জানার পর পল্লবীকে কি আবার নিজের মনের কথা জানাবে আদিত্য? নাকি নিজের সিদ্ধান্ত বদল করবে? দেওরের বিরোধিতা করতে গিয়ে কোথাও না কোথাও আদিত্যর উপকারই করে দিল বৌদি, এমনটাই মত নেট পাড়ার। আদিত্যর ভুল ধারণা ভেঙে যাওয়ার পর এই ধারাবাহিক যে একটা অন্য মাত্রা পেল তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, পল্লবীর হবু স্বামীর চরিত্রে অভিনয় করছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। প্রথমে অনেকেই ভেবেছিলেন পরমব্রত হয়তো আবার ধারাবাহিকে ফিরে এসেছেন, কিন্তু পরে বোঝা যায় তিনি শুধুমাত্র ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।

আরও পড়ুন: বাতিল করা হোক পাসপোর্ট, প্রবাহর ফ্লাইট ওড়ানোয় আপত্তি জানালেন দেবলীনা

এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন সোহিনী সরকার এবং দেব শংকর হালদার। ধারাবাহিক এমন একটি অসামান্য ঝুটি দেখা যে সত্যি বিরল তা এককথায় স্বীকার করেন দর্শকমহল।