...
...
Next Story

Kamala Nibas: স্ত্রীকে স্পর্শ করার অপরাধে শাস্তি মৃত্যু! সম্রাটের নতুন রূপে ভয়ে কাঁটা ঝিনুক

Kamala Nibas: ‘কমলা নিবাস’ ধারাবাহিকে খুব সম্প্রতি ঝিনুকের বিয়ে দেখানো হয়েছে। বিত্তশালী সম্রাটের সঙ্গে শ্রীনিবাস এবং কমলার ছোট মেয়ের বিয়ে হয়। যদিও এই বিয়েতে প্রথমেই রাজি ছিলেন না ঝিনুকের বাবা-মা কারণ সম্রাট ভীষণ বড়লোক, যার ফলে কিছুটা হলেও ভয় পাচ্ছিলেন ঝিনুকের বাবা-মা।

Published on: Jun 23, 2026, 20:04:37 IST
Advertisement

Kamala Nibas: ‘কমলা নিবাস’ ধারাবাহিকে খুব সম্প্রতি ঝিনুকের বিয়ে দেখানো হয়েছে। বিত্তশালী সম্রাটের সঙ্গে শ্রীনিবাস এবং কমলার ছোট মেয়ের বিয়ে হয়। যদিও এই বিয়েতে প্রথমেই রাজি ছিলেন না ঝিনুকের বাবা-মা কারণ সম্রাট ভীষণ বড়লোক, যার ফলে কিছুটা হলেও ভয় পাচ্ছিলেন ঝিনুকের বাবা-মা। যদিও পড়ে পরিবারের সকলের মন জয় করে নিতে সক্ষম হয় সম্রাট।

সম্রাটের নতুন রূপে ভয়ে কাঁটা ঝিনুক
সম্রাটের নতুন রূপে ভয়ে কাঁটা ঝিনুক

তবে বিয়ের রাতেই সম্রাট ঝিনুকের বাবা-মাকে জানিয়ে দেয়, বিয়ে করার পর সেই শুধুমাত্র ঝিনুককে একা নিজের বাড়িতে নিয়ে যাবে। ঝিনুকের সঙ্গে আর কেউ যেন না যায়। প্রথমে রাজি না হলেও সম্রাটের কথায় পরে রাজি হয়ে যায় সকলে। ঝিনুককে নিয়ে নিজের বাড়িতে আসে সম্রাট।

আরও পড়ুন: স্বামীর মধ্যে খুঁজে পেয়েছেন বাবাকে, জন্মদিনে ঋত্বিককে ভালোবাসায় ভরালেন দিশা

সবকিছুই ঠিক ছিল কিন্তু ফুলশয্যার রাতে যখন ঝিনুকের সঙ্গে একান্ত সময় কাটাচ্ছিল সম্রাট, ঠিক তখনই ঝিনুকের পায়ের কাছে চলে আসে একটা আরশোলা। আরশোলাকে দেখে চমকে ওঠে ঝিনুক, কিন্তু সম্রাট যা করে তা একেবারেই অপ্রত্যাশিত। ঝিনুককে স্পর্শ করার অপরাধে আরশোলাকে ধরে দুধে ডুবিয়ে জ্যান্ত খেয়ে নেয় সম্রাট!

আরও পড়ুন: আর লুকিয়ে রাখা গেল না, স্নেহার প্রতি রাজার ভালোবাসার কথা জেনে যা করল দিদি

তবে সব মিলিয়ে সম্রাটের এই রূপ ঝিনুকের জীবনে কোন ঝড় আনতে চলেছে সেটাই এখন দেখার। ‘কমলা নিবাস’ ধারাবাহিকের এই টানটান পর্ব দেখার জন্য আপনাকে চোখ রাখতে হবে জি বাংলায় আগামী ২৪ এবং ২৫ জুন, ঠিক সন্ধ্যে ৬:৩০ মিনিটে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks