...
...
Next Story

শ্রীনিবাসের চাকরি হারানোর সত্যি জেনে গেল কমলা, তবে কি ভেঙে যাবে দাম্পত্য জীবনের বিশ্বাস?

কমলা ও শ্রীনিবাস, দাম্পত্য জীবনে বহু ঝড়ঝাপটা একে অপরের সঙ্গে কাটিয়েছে এই দম্পতি। কিন্তু জীবনের একেবারে শেষে এসে স্ত্রীর কাছ থেকে বড় সত্যি গোপন করতে হয়েছে শ্রীনিবাসকে। সে অনেকদিন আগেই চাকরি হারিয়েছে, কিন্তু সে কথা স্ত্রীকে বলতে পারেনি শ্রীনিবাস।

Published on: Oct 31, 2026, 19:00:08 IST
Advertisement

কমলা ও শ্রীনিবাস, দাম্পত্য জীবনে বহু ঝড়ঝাপটা একে অপরের সঙ্গে কাটিয়েছে এই দম্পতি। কিন্তু জীবনের একেবারে শেষে এসে স্ত্রীর কাছ থেকে বড় সত্যি গোপন করতে হয়েছে শ্রীনিবাসকে। সে অনেকদিন আগেই চাকরি হারিয়েছে, কিন্তু সে কথা স্ত্রীকে বলতে পারেনি শ্রীনিবাস।

শ্রীনিবাসের চাকরি হারানোর সত্যি জানল কমলা
শ্রীনিবাসের চাকরি হারানোর সত্যি জানল কমলা

পেটের দায়ে আর সংসার চালানোর জন্য ছেলে থাকা সত্ত্বেও অটো চালাতে হয় শ্রীনিবাসকে। কিন্তু সে খুব ভালো করেই জানে যে এই কথা যদি সে তার স্ত্রীকে বলে তাহলে কমলা কিছুতেই সেটা সহ্য করতে পারবে না। তাই অগত্যা মুখ বুজে সব কিছু সহ্য করে যায় সে একা।

আরও পড়ুন: সঙ্গীতের সুরে বাঁধা হবে জীবন, পাঁচ নারীর স্বাধীনতার লড়াইয়ের গল্প বলবে ‘পরশমণি’

এদিকে কমলা স্বামীকে ডাবের জল দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু স্বামীকে এসে দেখতে পায় মাঝ রাস্তায়। সরল মনে সে তার স্বামীকে জিজ্ঞাসা করে, শ্রীনিবাস কি আজকেও কোন কারনে বাজারে বেরিয়েছে? স্ত্রীর কথার উত্তরে কি বলবে বুঝতে না পেরে শ্রীনিবাস শুধু মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করে।

স্বামীকে এইভাবে অটো চালকের পোশাক পড়তে দেখে অবাক হয়ে যায় কমলা। সে বুঝতে পারে তার স্বামী তাকে মিথ্যে কথা বলেছে এতদিন। এই আঘাত সে কিছুতেই মন থেকে মেনে নিতে পারে না। কষ্টে দুঃখে তার হাত থেকে পড়ে যায় বোতল, কাচের বোতলের মত তার বিশ্বাসও ভেঙ্গে খানখান হয়ে যায়।

আরও পড়ুন: 'আমি নিজে দেখেছি এতগুলো বছর...', কৌশানির মতে জনপ্রিয়তা ধরে রাখার ওষুধ কী?

কমলা আর শ্রীনিবাসের মধ্যে যে বিশ্বাসের বাঁধন ছিল তাকেই এবার সারা জীবনের মতো ভেঙে গেল? কমলা কি আর কোনদিন বিশ্বাস করতে পারবে তার স্বামীকে? শ্রীনিবাস কি বোঝাতে পারবে তার অসহায়তার কথা? কমলা ও শ্রীনিবাসের জীবনের আগামী পথ কিভাবে বা কোন দিকে এগোবে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুদিন। ‘কমলা নিবাস’ সিরিয়ালের এই দুর্দান্ত পর্ব সম্প্রচারিত হবে আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর শুধুমাত্র জি বাংলার পর্দায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks