পরিবারের চাপে আদিত্য, রোহিনীকে ছেড়ে পল্লবীকে বিয়ে করতে পারবে সে?
এই মুহূর্তে আদিত্যর জীবনে একটি বিরাট ঝড় আসতে চলেছে। সে মনে প্রাণে পল্লবীকে ভীষণ ভালোবাসে কিন্তু কিছুতেই মনের কথা বলতে পারে না। অন্যদিকে পল্লবী আদিত্যকে নেহাত ভালো বন্ধু ছাড়া অন্য কিছু মনে করে না। যদিও ভালো বন্ধু মনে করলেও আদিত্যর সব ভালো-মন্দের দিকে তার কড়া নজর।
এই মুহূর্তে আদিত্যর জীবনে একটি বিরাট ঝড় আসতে চলেছে। সে মনে প্রাণে পল্লবীকে ভীষণ ভালোবাসে কিন্তু কিছুতেই মনের কথা বলতে পারে না। অন্যদিকে পল্লবী আদিত্যকে নেহাত ভালো বন্ধু ছাড়া অন্য কিছু মনে করে না। যদিও ভালো বন্ধু মনে করলেও আদিত্যর সব ভালো-মন্দের দিকে তার কড়া নজর।
রোহিনীকে ছেড়ে পল্লবীকে বিয়ে করতে পারবে সে?
এদিকে আদিত্যর বাড়ি থেকে তার বিয়ের তোড়জোড় শুরু করে দেয়। নির্ধারিত দিনে রোহিনীকে বিয়ে করার জন্য আদিত্য উপস্থিত থাকে বটে কিন্তু তার মন একেবারেই মেনে নেয় না। তার চোখ খুঁজে বেড়ায় পল্লবীকে। তবে সেই অনুষ্ঠানে পল্লবীও থাকে একমাত্র বন্ধুর শুভদিনে সামিল হওয়ার জন্য।
পল্লবীকে ছেড়ে আদিত্য কি করে থাকবে এই কথা চিন্তা করতে করতে আদিত্যর বিষম লাগে আর ঠিক সেই সময় সেখানে জল নিয়ে দাঁড়ায় পল্লবী। আদিত্য মনে মনে ঠিক করে সে কিছুতেই অন্য কাউকে বিয়ে করতে পারবে না। এই কথা চিন্তা করতে করতেই কাঁচের গ্লাস এমন ভাবে সে চেপে ধরে যাতে সেটা ভেঙে গিয়ে তার হাতের মধ্যে ঢুকে যায়।
কাচের গ্লাসে আদিত্যর হাত কেটে গিয়েছে দেখে পল্লবী আর বিন্দুমাত্র দেরি না করে নিজের শাড়ি ছিঁড়ে আদিত্যর হাতে বেঁধে দেয়। উপস্থিত সকলের অবাক হয়ে যায়। অনেকের মনে প্রশ্ন জাগে। রোহিনীও স্তব্ধ হয়ে যায়। কিন্তু আদিত্য জানে সে এই বিয়ে করবে না, যে করেই হোক বিয়ের জন্য পল্লবীকে রাজি করাবে সে।
কিন্তু আদিত্যর এই আবদার কি তার বাবা মেনে নেবে? যদি মেনে নেয় সে ক্ষেত্রেও পল্লবীর বাড়ি থেকে কি মেনে নেবে আদিত্যকে? কমলা নিবাস ধারাবাহিকের এই দমদার দুই দিনের পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলায় আগামী ২৮ এবং ২৯ সেপ্টেম্বর।
Home/Entertainment/পরিবারের চাপে আদিত্য, রোহিনীকে ছেড়ে পল্লবীকে বিয়ে করতে পারবে সে?