Kamala Nibas: পরমব্রত নন, দেবাদৃতার বিপরীতে দেখা যাবে অন্য নায়ককে, কে তিনি?

Kamala Nibas: খুব সম্প্রতি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের স্লট কেড়ে নিয়ে জি বাংলায় শুরু হয়েছে ‘কমলা নিবাস’ ধারাবাহিক। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্ত। এই ধারাবাহিকের হাত ধরেই বহু বছর পর ধারাবাহিকের জগতে ফিরে এসেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

Published on: Apr 19, 2026, 16:10:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Kamala Nibas: খুব সম্প্রতি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের স্লট কেড়ে নিয়ে জি বাংলায় শুরু হয়েছে ‘কমলা নিবাস’ ধারাবাহিক। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্ত। এই ধারাবাহিকের হাত ধরেই বহু বছর পর ধারাবাহিকের জগতে ফিরে এসেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

পরমব্রত নন, দেবাদৃতার বিপরীতে দেখা যাবে অন্য নায়ককে
পরমব্রত নন, দেবাদৃতার বিপরীতে দেখা যাবে অন্য নায়ককে

ধারাবাহিককে পরমব্রত সৌরভ নামের একটি চরিত্রে অভিনয় করেছেন যিনি এক সন্তানের বাবা। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি একাই সন্তানকে মানুষ করছিলেন। কিন্তু দেবাদৃতা ওরফে পল্লবীকে দেখার পর সে আবার নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখে। প্রথম থেকেই গল্প যেভাবে এগোচ্ছিল তাদের দর্শকরা ভেবেছিলেন, সৌরভ এবং পল্লবীর সংসারের গল্প নিয়েই হবে ধারাবাহিক।

আরও পড়ুন: ফের ওটিটির পর্দায় ধরা দিতে চলেছেন তিতিক্ষা, কোন গল্প বলবেন তিনি?

কিন্তু টলিপাড়ার অন্দর থেকে খবর পাওয়া গিয়েছে, পরমব্রত নন বরং আগামী দিনে অন্য নায়কের সঙ্গে জুটি বাঁধবেন দেবাদৃতা। অভিনেত্রী আগামী দিনের জুটি বাঁধবেন ঋদ্ধিষ চৌধুরীর সঙ্গে। ইতিমধ্যেই ধারাবাহিকে ঋদ্ধিষের ঝলক দেখানো হয়েছে।

সূত্র অনুযায়ী আরও খবর পাওয়া গিয়েছে, সৌরভের সঙ্গে বিয়ে করতে গিয়ে অঘটন ঘটবে, এরপরই পরমব্রতর চরিত্র ধারাবাহিক থেকে সরে যাবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই ধারাবাহিকে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন পরমব্রত।

অন্যদিকে ঋদ্ধিষ আদিত্য নামের চরিত্রে অভিনয় করছেন। রাজনীতির সঙ্গে যুক্ত পরিবারের এক বাউন্ডুলে ছেলে সে। কিন্তু শান্তশিষ্ট পল্লবী কীভাবে বাউন্ডুলে আদিত্যের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সেটাই এখন দেখার।

আরও পড়ুন: ‘খুব কম লোকই এমনটা করে…’, শাহরুখের গোপন রহস্য ফাঁস করলেন অভিনেতার বাড়িওয়ালা

প্রসঙ্গত, কমলা নিজের মেজ মেয়ের বিয়ে নিয়ে ভীষণ চিন্তিত এমনটাই দেখানো হয়েছিল ধারাবাহিকে। এরপর সৌরভের বাড়ির তরফ থেকে সম্বন্ধ এলে প্রথমে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেও পরে পল্লবীর বাড়ির সকলে এই বিয়ের জন্য রাজি হয়ে যান।

কিন্তু পল্লবীর কুষ্ঠিতে দোষ থাকার জন্যই কি আগামী দিনে সৌরভের সঙ্গে তার বিয়ে ভেঙে যাবে? কোন অঘটন ঘটবে পল্লবীর জীবনে? আগামী দিনে পল্লবীর জীবন কোন দিকে মোড় নেবে সবটাই জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।