Kamla Nibas: সুপর্ণার অপমানের যোগ্য জবাব দিল কমলা, ঝরঝরে ইংরেজিতে কথা বলে সবাইকে দিলে চমকে
Kamla Nibas: ‘কমলা নিবাস’ ধারাবাহিকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে বোঝা যাচ্ছে এই মুহূর্তে পরিবারের সকলে ছোট মেয়ের বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ত। কিন্তু সব আনন্দের মধ্যেই থেকে যায় সাগরের মেয়ের চিন্তা।
Kamla Nibas: ‘কমলা নিবাস’ ধারাবাহিকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে বোঝা যাচ্ছে এই মুহূর্তে পরিবারের সকলে ছোট মেয়ের বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ত। কিন্তু সব আনন্দের মধ্যেই থেকে যায় সাগরের মেয়ের চিন্তা। সাগরের মেয়েকে জোর করে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় সাগরের বোন, কিন্তু সেখান থেকে পালিয়ে বেরিয়ে আসে মিঠি। মিঠি ফিরে আসে পল্লবীর কাছে।
সুপর্ণার অপমানের যোগ্য জবাব দিল কমলা
কমলা নিবাস প্রমো প্রসঙ্গে
ধারাবাহিকের যে নতুন প্রোমোটি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে মিঠিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পল্লবীর বাড়িতে আসে সুপর্ণা। খুব খারাপ ভাবে সকলকে অপমান করে সে। মিঠিকে কমলা মানুষ করতে পারবে না এই কথা বলে সে কমলাকে লোভী বলে কটাক্ষ করে।
লোভী কথাটা শুনেই রেগে যায় কমলা। সুপর্ণাকে কড়া জবাব দিতে সুপর্ণার ভাষাতেই উত্তর দেয় সে। কমলার মুখে এমন ঝরঝরে ইংরেজি শুনে সকলে চমকে যায়। সুপর্ণা তো বটে, কমলার ছেলেমেয়েরাও অবাক হয়ে তাকিয়ে থাকে মায়ের দিকে।
এতদিন ধরে যে শান্তশিষ্ট কমলাকে সকলে দেখেছে, সেই কমলা যে রেগে গেলে রণমূর্তি ধারণ করতেও পারে, সেটা এবার চাক্ষুষ দেখল বাড়ির সকলে। আত্মসম্মানে যখন ঘা লাগে, তখন অতিথিকেও অসম্মান করতে পিছপা হয় না কমলা।
কমলার এই কথা শুনে শুধুমাত্র কমলার ছেলেমেয়েরা নয়, অবাক হয়ে গেছেন দর্শকরাও। সোহিনী সেনগুপ্তের থেকে এমন একটা দৃশ্য অনেকদিন ধরেই দেখার জন্য অপেক্ষা করেছিলেন, কমেন্টে এমনটাই জানিয়েছেন সকলে।
প্রসঙ্গত, এই ধারাবাহিকের হাত ধরেই বহুদিন পর ছোট পর্দায় ফিরেছিলেন পরমব্রত। অনেকেই ভেবেছিলেন পরমব্রতকে অনেকটা সময় দেখতে পাওয়া যাবে কিন্তু সাগরের চরিত্রে খুব কম সময়ের জন্যই তিনি এসেছিলেন ধারাবাহিকে।
ধারাবাহিকে পরমব্রতর মৃত্যুর পর কিছুটা হলেও কমে গিয়েছে ধারাবাহিকের টিআরপি। কিন্তু যেখানে সোহিনী এবং দেবশঙ্করের মতো অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, সেখানে একটি ধারাবাহিকের টিআরপি কি করে কমে যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকরা।
Home/Entertainment/Kamla Nibas: সুপর্ণার অপমানের যোগ্য জবাব দিল কমলা, ঝরঝরে ইংরেজিতে কথা বলে সবাইকে দিলে চমকে