‘কমলা নিবা’স ধারাবাহিকে এই মুহূর্তে কমলার ছোট ছেলে এবং ছোট বৌমার মধ্যে বাড়তে থাকা দূরত্বে ভাঙতে চলেছে দুই পরিবারের সম্পর্ক। কমলা ও শ্রীনিবাস দুজনেই ভীষণ ভালো মানুষ হলেও তাদের ছোট ছেলে জুয়ায় আসক্ত। বারংবার বিভিন্ন সোনা চুরি করে নেয় সে। এই লোভ বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে যায় যে নিজের হবু স্ত্রীর গয়না চুরি করতেও সে একবারও ভাবে না।

কমলার ছোট ছেলের চুরির কথা যখন সকলে জানতে পারে তখন নিজের ছেলের শাস্তি সে নিজেই ঠিক করে। কমলা তার হবু বৌমাকে জানিয়ে দেয় ছেলেকে সে যে শাস্তি দেবে সেটাই সকলের মাথা পেতে নেবে। এর থেকে বেশি কিছু বলার আর নেই। এর পরেই আদিত্যর বাবা সবার সামনে বলে দেয়, দুই পরিবারের মধ্যে সমস্ত সম্পর্ক শেষ করে দেবে সে।
আরও পড়ুন: বিপদের মুখ থেকে পল্লবীকে বাঁচালো কে? ‘কমলা নিবাস’ এ কি হতে চলেছে নতুন এন্ট্রি?
বাবার মুখে এই কথা শুনে ভয় পেয়ে যায় আদিত্য। দুই পরিবারের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যাওয়া মানে শুধুমাত্র পল্লবীর ভাই আর ভাইয়ের বউয়ের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যাওয়া তা নয়, তার এবং পল্লবীর মধ্যে গোপনে যে সম্পর্ক তৈরি হয়েছে সেটাও শেষ হয়ে যাওয়া। খুব স্বাভাবিকভাবেই আদিত্য এটা চায় না। অনেক বুঝিয়ে সে কমলাকে রাজি করায় আবার সবকিছু ঠিক করে নেওয়ার জন্য।
কমলা আবার আদিত্যর বাড়িতে আসে এবং তার হবু বৌমাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু এবার সিদ্ধান্ত সম্পূর্ণ প্রীতির। নিজের চার লক্ষীকে একসঙ্গে দেখার জন্য প্রীতিকে ঘরে নিয়ে যাওয়ার জন্য হাত বাড়ায় কমলা, কিন্তু সেই ডাকে কি সাড়া দেবে প্রীতি? সে কি ক্ষমা করে দেবে তার হবু স্বামীকে? প্রীতির একটা সিদ্ধান্তই কি আগামী দিনে ঠিক করে দেবে আদিত্য আর পল্লবীর জীবনের ভবিষ্যৎ?
{{/usCountry}}কমলা আবার আদিত্যর বাড়িতে আসে এবং তার হবু বৌমাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু এবার সিদ্ধান্ত সম্পূর্ণ প্রীতির। নিজের চার লক্ষীকে একসঙ্গে দেখার জন্য প্রীতিকে ঘরে নিয়ে যাওয়ার জন্য হাত বাড়ায় কমলা, কিন্তু সেই ডাকে কি সাড়া দেবে প্রীতি? সে কি ক্ষমা করে দেবে তার হবু স্বামীকে? প্রীতির একটা সিদ্ধান্তই কি আগামী দিনে ঠিক করে দেবে আদিত্য আর পল্লবীর জীবনের ভবিষ্যৎ?
{{/usCountry}}আরও পড়ুন: অনুষ্ঠানে না যাওয়ায় করা হয় অপমান, আত্মসম্মান রক্ষার্থে বড় সিদ্ধান্ত অভিকার
‘কমলা নিবাস’ ধারাবাহিকের জগদ্ধাত্রী পুজো স্পেশাল এই মহা এপিসোড দেখার জন্য চোখ রাখতে হবে আগামী ১৮ থেকে ২০ নভেম্বর। সন্ধ্যে ৬:৩০ মিনিট থেকে এই ধারাবাহিকটি সম্প্রচারিত হয় জি বাংলার পর্দায়।