কাঞ্চনের ঠোঁটে ভালোবাসার চুম্বন শ্রীময়ীর, একান্তে নিভৃতে ডিনার ডেটে তারকা জুটি
কিছুদিন আগেই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। দুই সন্তানকে নিয়ে এখন তিনি ভীষণ ব্যস্ত। অন্যদিকে স্ত্রীকে সবসময় চোখে চোখে রাখেন কাঞ্চন। যতটা পারেন সাহায্য করেন স্ত্রীকে।
কিছুদিন আগেই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। দুই সন্তানকে নিয়ে এখন তিনি ভীষণ ব্যস্ত। অন্যদিকে স্ত্রীকে সবসময় চোখে চোখে রাখেন কাঞ্চন। যতটা পারেন সাহায্য করেন স্ত্রীকে। দুই সন্তানকে নিয়েই ভালোবাসার সংসার দুজনের। কিন্তু শত ব্যস্ততার মাঝেও স্ত্রীকে স্পেশাল ফিল করাতে বিন্দুমাত্র কার্পণ্য করেন না কাঞ্চন মল্লিক।

সন্তানদের বাড়িতে রেখেই মাঝে মাঝে মি টাইম কাটান শ্রীময়ী। কিছুদিন আগে দাদাগিরির মঞ্চেও দেখতে পাওয়া গিয়েছিল এই জুটিকে। এবার একেবারে ডিনার ডেটে একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দিতে দেখা গেল কাঞ্চন-শ্রীময়ীকে।
আরও পড়ুন: 'ভুল হওয়ার কোনও সুযোগ নেই', রণবীরের পর রামের চরিত্রে অভিনয় করবেন রবি কিষাণ
স্বামীর সঙ্গে ডেটে কাটানোর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী যেখানে প্রথম ছবিতেই দেখতে পাওয়া যাচ্ছে, কাঞ্চনের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে আবারো নিজের ভালোবাসার অঙ্গীকার করলেন শ্রীময়ী চট্টরাজ। অন্য একটি ছবিতে স্ত্রীর হাতে হাত রাখতে দেখা দিয়েছে কাঞ্চনকে। খাওয়া-দাওয়ার ছবিও রয়েছে সঙ্গে।
ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমার আত্মা আর তোমার আত্মা চিরকালের জন্য জড়িয়ে গিয়েছে। তৃতীয়ার সন্ধ্যায় এমনভাবেই স্বামীর সঙ্গে সময় কাটালেন অভিনেত্রী।’ হাজার ব্যস্ততার মধ্যে কাঞ্চন যে নিজের স্ত্রীর প্রত্যেকটি আবদার ভীষণভাবে রাখার চেষ্টা করেন তা এই ছবি দেখেই স্পষ্ট হয়ে যায়।
আরও পড়ুন: গুহার দেবী আচমকা এলেন মন্দিরে, বিশ্বাস-সন্দেহের দোলাচলে তৈরি ‘শ্বেতকালী’২-এর গল্প
যদিও এই ছবিতেও বরাবরের মতো কিছু মানুষ কটাক্ষ করেছেন কাঞ্চন মল্লিকের বয়সের কথা উল্লেখ করে। একজন লিখেছেন, ‘দাদু আর নাতনী, বেস্ট জোরি অফ দা ইয়ার।’ অন্য একজন লিখেছেন, ‘কাকেরও শখ হয় মাঝে মাঝে ময়ূর হতে।’ তৃতীয় একজন লিখেছেন, ‘কাঞ্চন দাদু তোমার শেষ শ্রীময়ী দিদি সবে শুরু। এমন হাজারো কমেন্টে ভরে গিয়েছে কমেন্ট বক্স।’
প্রসঙ্গত, খুব শীঘ্র বড় পর্দায় মুক্তি পাবে একগুচ্ছ বাংলা ছবি যেখানে দুটি ছবিতে অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক। একদিকে যেমন শিবপ্রসাদ নন্দিতার ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ ছবিতে তিনি অভিনয় করেছেন তেমন অন্যদিকে কাঞ্চন অভিনয় করেছেন দেব-শুভশ্রীর আগামী ছবি ‘দেশু ৭’ ছবিতে। ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও উপস্থিত থাকতে দেখা যায় কাঞ্চনকে।
E-Paper

