...
...
Next Story

'হৃতিকের গলায় ঝুলে পড়ব...', শ্রীময়ীকে ছেড়ে এবার পরপুরুষে মন মজল কাঞ্চনের?

সিনেমার পর্দায় একাধিক জুটি বিখ্যাত হলেও যে জুটি রিয়েল লাইফে সবথেকে বিখ্যাত তাঁরা হলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। এই জুটির জনপ্রিয়তা এতটাই যে কাঞ্চন এবং শ্রীময়ী যেখানে যান সেখানেই তাঁদের ঘিরে ধরেন ছবি শিকারীরা।

Published on: Oct 29, 2025, 20:53:30 IST
Advertisement

সিনেমার পর্দায় একাধিক জুটি বিখ্যাত হলেও যে জুটি রিয়েল লাইফে সবথেকে বিখ্যাত তাঁরা হলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। এই জুটির জনপ্রিয়তা এতটাই যে কাঞ্চন এবং শ্রীময়ী যেখানে যান সেখানেই তাঁদের ঘিরে ধরেন ছবি শিকারীরা।

শ্রীময়ীকে ছেড়ে এবার পরপুরুষে মন মজল কাঞ্চনের?
শ্রীময়ীকে ছেড়ে এবার পরপুরুষে মন মজল কাঞ্চনের?

মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সাক্ষাৎকার দিতে গিয়ে একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় কাঞ্চন এবং শ্রীময়ীকে। শ্রীময়ী তো মাঝেমধ্যে এও বলেন, কাঞ্চন তাঁকে এবং তাঁর মেয়ে দুজনকে একসঙ্গে মানুষ করছেন। অভিনেত্রীর কথা স্পষ্ট, স্বামী চোখে হারান স্ত্রীকে।

আরও পড়ুন: অভিনয়ের পর এবার অন্য ভূমিকায় শ্রুতি, কোন দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে?

কিন্তু এবার একটি সাক্ষাৎকারে হঠাৎ করেই কাঞ্চন নিজের ভালবাসার কথা প্রকাশ করলেন একেবারে অন্য মানুষের জন্য। যদিও পিছিয়ে ছিলেন না শ্রীময়ী নিজেও। কাঞ্চন ছাড়াও যে শ্রীময়ীর মনে অন্য কেউ বাসা বেঁধেছিল তা জানা গেল সম্প্রতি একটি সাক্ষাৎকার শুনে।

সম্প্রতি চুপ কর নামক একটি পেজ থেকে শ্রীময়ী ও কাঞ্চনের একটি সাক্ষাৎকারের ভিডিয়ো ভাইরাল হয় যা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেট দুনিয়ার মানুষরা। দম্পতিকে যখন জিজ্ঞাসা করা হয়, একদিন যদি সকালে হঠাৎ করে ঘুম থেকে উঠে তাঁরা দেখেন যে তাঁরা অন্য লিঙ্গের মানুষের পরিণত হয়ে গিয়েছেন তাহলে কি করবেন?

শ্রীময়ী বলেন, ‘আমি যদি ছেলে হতাম তাহলে আমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ছেলে হতে চাইতাম। ওঁর মধ্যে যে একটা উজ্জ্বল ভাব ফুটে ওঠে সেটা আমার দুর্দান্ত লাগে। আর যদি আমি সাধারণ মানুষ হতাম তাহলে অবশ্যই আলিয়াকে ডেট করার ইচ্ছে হতো আমার।’

আরও পড়ুন: 'মীরা কারও পছন্দের জন্য তৈরি...', নিজের বর্তমান চরিত্র নিয়ে কী বললেন তন্বী?

কাঞ্চন ও শ্রীময়ীর মুখে এই কথা শুনে হেসে লুটোপুটি খান সকলে। একজন আবার কমেন্ট করে বলেন, কাঞ্চনের খালি প্রেম করার ধান্দা। যেখানেই যাবে প্রেম করবে। তবে এমন মজার উত্তর পেয়ে কিন্তু বেশ খুশি এই জুটির ভক্তরা। যে জুটির প্রেম পর্ব সবসময় সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকে সেই জুটি যে মনে মনে অন্য কাউকে মন দিয়ে রেখেছে, সেটা যে নিতান্তই ছোট ব্যাপার নয় তা বলাই বাহুল্য।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks