সিঙ্গাপুর থেকে ফিরেই কাছের মানুষকে হারালেন শ্রীময়ী! বড় আক্ষেপ রয়ে গেল কাঞ্চন-পত্নীর

কিছুদিন আগেই জানা গিয়েছিল এক বছরের কৃষভিকে নিয়ে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের গিয়েছেন ইন্টারন্যাশানাল ট্রিপে। তাঁরা স্ব-পরিবারে সিঙ্গাপুরে ঘুরতে গিয়েছিলেন। আসলে শ্রীময়ীর দিদির বাড়ি সেখানে। কিন্তু বাড়ি ফিরেই বড় বিপত্তি কাঞ্চন-পত্নীর জীবনে। শোকের ছায়া নেমে এসেছে নায়িকার জীবনে। কী ঘটেছে?

Updated on: Dec 18, 2025, 20:24:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিছুদিন আগেই জানা গিয়েছিল এক বছরের কৃষভিকে নিয়ে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের গিয়েছেন ইন্টারন্যাশানাল ট্রিপে। তাঁরা স্ব-পরিবারে সিঙ্গাপুরে ঘুরতে গিয়েছিলেন। আসলে শ্রীময়ীর দিদির বাড়ি সেখানে। কিন্তু বাড়ি ফিরেই বড় বিপত্তি কাঞ্চন-পত্নীর জীবনে। শোকের ছায়া নেমে এসেছে নায়িকার জীবনে। কী ঘটেছে?

সিঙ্গাপুর থেকে ফিরেই কাছের মানুষকে হারালেন শ্রীময়ী! বড় আক্ষেপ রয়ে গেল কাঞ্চন-পত্নীর
সিঙ্গাপুর থেকে ফিরেই কাছের মানুষকে হারালেন শ্রীময়ী! বড় আক্ষেপ রয়ে গেল কাঞ্চন-পত্নীর

আরও পড়ুন: 'লহ গৌরাঙ্গের নাম রে…'-এর ট্রেলারের পরতে পরতে শ্রীচৈতন্য অন্তর্ধান রহস্য ঘনীভূত! শুভশ্রী থেকে দিব্যজ্যোতির বড় চমক

সিঙ্গাপুর থেকেই ফিরেই তাই নায়িকা তড়িঘড়ি ছুটলেন আসানসোল। সেখানেই অভিনেত্রীর মামার বাড়ি। আর হঠাৎ করেই মামার বাড়ির দাদুকে হারালেন নায়িকা। এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘দাদুর বয়স হয়েছিল ৯৬ বছর। কিন্তু আমার দাদু একেবারে সুস্থ ছিলেন। আজ সকালে চা-ও খেয়েছিলেন। শরীরে অস্বস্তি হচ্ছিল বলেছিলেন। তাই আমার মামী ঘরেই খাওয়ার কথা বলেছিল। তার পরেই দাদুর ঘরে গিয়ে দেখে, সব শেষ। মেয়েকে দেখতে পেল না। দিদা এসেছিল কলকাতায়। মেয়েকে দেখেছে। ওটাই আক্ষেপ রয়ে গেল।’ মাকে নিয়ে একাই মামার বাড়ি গিয়েছেন অভিনেত্রী। আসলে মেয়ে কৃষভিকে দেখার জন্যই কাঞ্চন সঙ্গে যেতে পারেননি।

আরও পড়ুন: শোভনের সঙ্গে ভাঙে প্রেম, 'আমি খুবই ইমোশানাল ফুল মানুষ', কেমন ভালোবাসায় বিশ্বাসী স্বস্তিকা?

প্রসঙ্গত, সদ্যই কাঞ্চন-শ্রীময়ীর ঘরে নতুন সদস্য এসেছে। তাঁরা একটি কুকুর দত্তক নিয়েছেন। মঙ্গলবার বাড়ির নতুন সদস্যকে নিয়ে ভিডিয়ো পোস্ট করেন কাঞ্চন-শ্রীময়ী। সেখানে দেখা যায় সেই পোষ্যের সঙ্গে মজায়, খেলায় মেতে উঠেছে মা-বাবার আদরের কৃষভি।

আরও পড়ুন: এক বছরের মেয়েকে নিয়ে ইন্টারন্যাশনাল ট্রিপে কাঞ্চন-শ্রীময়ী! পরিবারের সঙ্গে কোথায় ঘুরতে গেল কৃষভি?

উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই আইনি বিয়ে সেরে নেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। এরপর ২৫ মার্চ সামাজিক ভাবে সমস্ত রীতিনীতি মেনে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। আইনি বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী সন্তানের জন্ম দেন। তাঁদের কোল আলো করে মেয়ে কৃষভি আসে। তবে শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বয়সের ফারাক হোক, বা বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় কৃষভির জন্ম সবটা নিয়েই নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে তারকা জুটিকে। তবে এই সব বিষয়কে কখনওই সেভাবে পাত্তা দেননি তাঁরা।

আরও পড়ুন: 'যতক্ষণ না ১২ ঘন্টার শিফটে রাজি হন…', দীপিকার পর এবার কাজের সময় নিয়ে মুখ খুললেন রাধিকা